এক্সপ্লোর

ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য

কলকাতা: ফের ভাঙ্গন। তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক। বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি। তৃণমূল ছেড়ে মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন সদস্যই NCPI-তে যোগ দেন। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৩। এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা। তারপরেই মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লা ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন পদ থেকে। পাশাপাশি, তৃণমূলের হাতে থাকা কুলটি পঞ্চায়েতও দখলের পথে NCPI. ২০টি আসনের মধ্যে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেন উপপ্রধান-সহ ১৩ জন সদস্য। 

তৃণমূল স্তরের যে জনপ্রতিনিধিরা আছেন তাঁরা NCPI-তে যোগদান করেছেন। NCPI-এর বসিরহাটের যিনি কোঅর্ডিনেটর হাজি মন্টু, তাঁর হাত ধরে বসিরহাট লোকসভার মধ্যে ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা NCPI-তে যোগ দেন। ফলে, এই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গুলো তাঁরা দখল করতে চলেছেন। বেশ কয়েকদিন ধরে বসিরহাটের রাজনৈতিক চিত্রটা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। বহু তৃণমূল নেতা ও সদস্যরা NCPI-তে যোগ দিচ্ছেন। হাজি মন্টুর দাবি, যেহেতু NDA সরকারের একটি বড় শরিক NCPI, তাই পশ্চিমবঙ্গে পালাবদলের পর অনেকেই এখানে যোগদান করতে চাইছেন। বিশেষকরে তৃণমূলের লোকেরা যোগ দিতে চান। কারণ, তাঁরা পঞ্চায়েত স্তরে কাজ করতে চান। ডবল ইঞ্জিন সরকারের কর্মযজ্ঞে সামিল হতে চান। 

প্রসঙ্গত উল্লেখ্য, বসিরহাট উত্তর বিধানসভায় কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা NCPI তে যোগ দিয়েছিলেন একাধিক তৃণমূল সদস্য। বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য সংখ্যা ২৯। তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য ও সদস্যা মিলিয়ে মোট ১৪ জন সদস্য এবং নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই (NCPI) দলে যোগদান করেন। কেন হঠাৎ  NCPI তে যোগ দিলেন, সেই কারণও জানান তাঁরা। যোগদানকারী জানিয়েছিলেন, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, বিধানসভা ভোটে ভরাডুবির পরই NCPI-এ মিশে যান তৃণমূলের টিকিটে জিতে আসা ২০ জন বিদ্রোহী সাংসদ। NDA-কে সমর্থনের ঘোষণা করেন তাঁরা। অথচ, উত্তর দিনাজপুরের ইসলামপুরে, পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI ।  দু'পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল ইসলামপুর BDO অফিস চত্বর। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI । NCPI-বিরোধিতায় বিজেপির পাশে দাঁড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

ভিডিও

Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget