Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
District News: শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামে।

শুভেন্দু দাস, কোচবিহার: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন পাঁচজন। রাজস্থান থেকে কোচবিহারে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। এদের মধ্যে তিনজন কোচবিহার জেলার (Cooch Behar) বাসিন্দা। দুইজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। তীব্র গতিতে আসা অ্যাম্বুল্যান্সটি ওই পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। বিকট শব্দ শুনে স্থনীয়রা ছুটে এসে পাঁচজনকে উদ্ধার করে তড়িঘড়ি একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
তবে দুর্ভাগ্যের বিষয়ে শেষ পর্যন্ত কারুরই প্রাণরক্ষা করা সম্ভব হয়নি। স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি আজিজুল হক রাজস্থানের জয়পুরে কাজে গিয়েছিলেন। সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি কোচবিহারের হরিণচড়ার বাসিন্দা। অ্যাম্বুল্যান্সে করে তাঁর মৃতদেহ আনতে যান তুফানগঞ্জের বালাভূতের বাসিন্দা তাঁর দুই সহকর্মী রফিকুল হক এবং আমিনুর হক। তাঁদের বয়স যথাক্রমে ৫২ ও ৪৮ বছর বয়সি। এই দুইজন ছাড়াও দু'জন অ্যাম্বুল্যান্স চালকও ছিলেন। তাঁদের রাজ্যে ফেরার পথে পথ দুর্ঘটনাটি ঘটে। শনিবার এই পাঁচজনের মৃত্যুর খবর এসে পৌঁছতেই গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
অপরদিকে, আচমকা স্কুল পরিদর্শনে মিড ডে মিল দেখতে গিয়ে রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ হয়ে মিড ডে মিলের কর্মীদের ধমক দিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। স্কুল পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে। অথচ সেই মিড ডে মিলের খাবারের মান ও পরিমাণ নিয়েই ক্ষুব্ধ বিধায়ক। স্কুলের রান্নাঘরে প্রেসার কুকারের ভিতরে সামান্য পরিমাণ ডাল দেখেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর স্পষ্ট বক্তব্য, এই সামান্য পরিমাণ ডাল দিয়ে পড়ুয়াদের পুষ্টির চাহিদা তো দূরের কথা, ২০ জন পড়ুয়ার পেট ভরানোও সম্ভব নয়।ঘটনাটি পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ের। স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান এবং রান্না করা খাবারের পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখতে আচমকাই ওই বিদ্যালয়ে হাজির হন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি






















