এক্সপ্লোর

Anubrata Mandal Responds to CBI Notice : ‘অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না’ সিবিআই-কে ই-মেল অনুব্রতর

Anubrata Mandal : গরুপাচার মামলায় হাজিরার নির্ধারিত সময় শেষের ৪ মিনিট আগে মেডিক্যাল রিপোর্ট অ্যাটাচ করে আইনজীবীর মাধ্যমে সিবিআই-কে ই-মেল করেন অনুব্রত।

সুকান্ত মজুমদার, কলকাতা : ‘অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না।আমার স্লিপ অ্যাপনিয়া আছে, আর্টারিতে ২টো ব্লকেজও।
এসএসকেএমের চিকিত্‍সকরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন’ আইনজীবীর মাধ্যমে সিবিআই-কে ই-মেল অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় শনিবার সিবিআই দফতরে তলবে গড়হাজির থাকা নিয়ে ই-মেল মারফত জানালেন অনুব্রত মণ্ডল। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। গরুপাচার মামলায় হাজিরার নির্ধারিত সময় শেষের ৪ মিনিট আগে মেডিক্যাল রিপোর্ট অ্যাটাচ করে সিবিআই-কে ই-মেল করেন অনুব্রত। এনিয়ে ৬ বার সিবিআই অফিসে হাজির হলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রতকে সপ্তমবার নোটিস দেওয়া হবে কি না, ভাবছে সিবিআই, খবর সূত্রের। যদিও ই-মেলে অনুব্রত মণ্ডল উল্লেখ করেছেন, ‘বৃহত্তর স্বার্থে বাড়িতে এসে কিছু জানতে চাইলে সহযোগিতা করব’।

সিবিআইকে-মেল অনুব্রত-র

এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। এদিন দুপুর দেড়টা নাগাদ তলব করে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজির হতে বলা হয়। গরুপাচার মামলায় হাজিরার ৪ মিনিট আগে সিবিআই-কে ই-মেল পাঠানো হয় অনুব্রত মণ্ডলের তরফে। পাঠানো হয় তাঁর শারীরিক অবস্থার বিভিন্ন রিপোর্ট। জানা গিয়েছে, সেই সমস্ত মেডিক্যাল তথ্য খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে সপ্তম নোটিস পাঠানো হয় নাকি তাঁর জানানো চার সপ্তাহ সময়সীমা অপেক্ষা করা হয় সিবিআইয়ের তরফে, সেটাই দেখার। আপাতত অনুব্রতর আইনজীবীর পাঠানো ই-মেল দিল্লিতে ফরওয়ার্ড সিবিআইয়ের।

অনুব্রতকে সিবিআইয়ের জোড়া নোটিস

শনিবার দুপুর দেড়টা নাগাদ অনুব্রত মণ্ডলকে গরুপাচারকাণ্ডে হাজির হতে নোটিস পাঠানো হয়েছিল। এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলে ষষ্টবার নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত মণ্ডলের আইনজীবী যখন তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোন সেই সময়ই সেখানে হাজির হন সিবিআইয়ের দুই আধিকারিক। সূত্রের খবর, দিয়ে আসা হয় ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাজিরার নোটিস।

এসএসকেএমে অনুব্রত

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। ১৭ দিন পর গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

আরও পড়ুন- জোড়া চাপে অনুব্রত মণ্ডল, গরুপাচারকাণ্ডের পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তলব সিবিআইয়ের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget