এক্সপ্লোর

Anubrata Mandal : 'বিবেক বলে তো কিছু আছে নাকি! মেয়েকেও গ্রেফতার করলেন' ইডিকে অভিমানী অনুব্রত, শনিবার মেয়ের সঙ্গে দেখা

ED : শনিবার তিহাড় জেলে অনুব্রত-সুকন্যার দেখা হতে পারে। সেক্ষেত্রে গ্রেফতারির পর এই প্রথমবার মুখোমুখি হতে পারেন বাবা-মেয়ে।

বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রুমা পাল, নয়াদিল্লি : অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট (Delhi Raus Avenue Court)। বিচারক সাফ জানিয়ে দেন, এই আবেদনের কোনও সারবত্তাই নেই। তবে শনিবার তিহাড় জেলে (Tihar Jail) মেয়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর। তার আগে আদালতে ইডি (ED) অফিসারদের উদ্দেশে তিনি বলেন, বিবেক বলে তো কিছু আছে নাকি ! মেয়েকেও গ্রেফতার করলেন ! 

সোমবার ইডি-র আইনজীবী অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আর বৃহস্পতিবার, অনুব্রত মণ্ডলের আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট। অর্থাৎ গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বাবা-মেয়েকে বীরভূম থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে দিল্লির জেলেই কাটাতে হবে আরও কিছুদিন। তবে শনিবার সেখানে তাঁদের দুজনের দেখা হতে পারে। সেক্ষেত্রে গ্রেফতারির পর এই প্রথমবার মুখোমুখি হতে পারেন বাবা-মেয়ে।

এর মধ্য়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য়াও গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার তা নিয়ে মুখ খোলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। আদালত কক্ষে ইডি অফিসারদের উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, বিবেক বলে তো কিছু আছে নাকি ! মেয়েকেও গ্রেফতার করলেন। বাংলায় বলা এই কথা বুঝতে পারেননি ইডি অফিসাররা। পরে বিষয়টি ইংরেজি করে তর্জমা করে তাঁদের বোঝানো হলে, ইডি অফিসাররা অনুব্রতকে জিজ্ঞেস করেন, আপনার শরীর কেমন আছে ? তারপর কোর্ট থেকে বেরিয়ে যান। 

আরও পড়ুন- সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা

আসানসোল থেকে তিহাড় জেলে যাওয়ার পর, ফের আসানসোলে ফেরার জন্য় দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সোমবার সেই মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, অনুব্রতর দিল্লিতে থাকার আর কোনও প্রয়োজন নেই। এখানে শুধু একদিন একদিন করে, অনুব্রতর জেল হেফাজত বাড়ানো হচ্ছে। তাঁকে আসানসোল জেলে ফেরানো হোক। পাল্টা সওয়ালে ইডি বলে, অভিযুক্ত ঠিক করতে পারেন না, তিনি কোন জেলে থাকবেন। তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আরও ৩-৪ বছর থাকতে হতে পারে জেলে। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এই আবেদনে কোনও সারবত্তা নেই। পাশাপাশি  অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ ৮ মে অবধি বাড়িয়েছে আদালত।

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget