এক্সপ্লোর

Anubrata Mondal: ‘খেলা হবে…মেরা জবান হি মেরা শাসন হ্য়ায়’, চেনা মেজাজে ফিরলেন অনুব্রত, বার্তা কি দলকেও?

Birbhum News: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: তিহাড় থেকে ফিরে এসেছেন আগেই। কিন্তু আগের মতো ঝাঁঝ এতদিন পাচ্ছিলেন না অনুগামীরা। তাঁদের নিরাশ করলেন না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনের একবছর আগে ফের 'খেলা হবে' স্লোগান তুললেন তিনি। অনুগামীদের মতে, একটু সমঝে চলছেন বটে। কিন্তু মেজাজ যে আগের মতোই, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহধন্য কেষ্ট। (Anubrata Mondal)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি। কোনও ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। কিন্তু তার আগে ক্রমশ উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি চলে গিয়েছে। সেই নিয়ে শাসকদল তৃণমূলকে একযোগে নিশানা করে চলেছেন বিরোধীরা। এমনকি শাসকদলের ভূমিকা নিয়ে সরব চাকরিপ্রার্থী থেকে সাধারণ মানুষ। (Birbhum News)

এমন পরিস্থিতিতে শাসকদলের নেতা-নেত্রীরা কিছুটা হলেও ব্যাকফুটে বলে যখন মনে করছে রাজনৈতিক মহল, ঠিক সেই সময়ই বীরভূম থেকে 'খেলা হবে' রব তুললেন অনুব্রত। বোলপুরের মিস্ত্রি পাড়ায় 'আর্য সংঘ ক্লাব'-এর তরফে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত। খেলার উদ্বোধনই নয় শুধু। হ্যাট হাতে ক্রিজেও দেখা যায় তাঁকে। 

আর ক্রিকেট খেলার মাঠ থেকেই রাজনৈতিক মেজাজ বুঝিয়ে দিলেন অনুব্রত। তাঁর কথায়, "আমি খেলাধূলা পছন্দ করি। নিজে খেলতেও ভালবাসি।" আর তার পরই অনুব্রতর সংযোজন, "খেলা শুরু হল। মেরা জবান হি, মেরা শাসন হ্যায়।" বহুদিন পর অনুব্রতকে পুরনো মেজাজে পেয়ে তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছেন অনুরাগীরা। মাঠ জুড়ে হাততালি, চিৎকার। 

তবে শুধুমাত্র বিরোধীদের উদ্দেশে অনুব্রত এই মন্তব্য করেননি বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ আগামী বছর বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের রাশ কার হাতে থাকবে, সেই নিয়ে টানাপোড়েন চলছে। অনুব্রতর সঙ্গে কাজল শেখের দ্বন্দ্ব নতুন নয়।  তাই অনুব্রতর হাতে সম্পূর্ণ রাশ থাকবে, না কি দলে অন্য কাউকে দায়িত্ব পাবে, মুখে মুখে ফিরছে এই প্রশ্ন। দলীয় নেতৃত্ব সংগঠনেও রদবদল ঘটাতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই আবহে অনুব্রতর মুখে 'মেরা জবান হি মেরা শাসন হ্যায়' মন্তব্য় যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁদের মতে, তাঁর কথাই যে শেষ, তাঁর কথাতেই যে বীরভূম চলবে, সেটাই বোঝাতে চেয়েছেন অনুব্রত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget