এক্সপ্লোর

Anubrata Mondal:গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের, একই মেয়াদে জেল হেফাজত সায়গল হোসেনেরও

Judicial Custody:গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। একই মেয়াদের জেল হেফাজত সায়গল হোসেনেরও।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (cattle smuggling) ১৪ দিনের জেল হেফাজত (judicial custody) বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (anubrata mondal)। একই মেয়াদের জেল হেফাজত সায়গল হোসেনেরও (saigal hossein)। আজ অনুব্রতর তরফে জামিনের আবেদনই করা হয়নি। গতকাল ডিভিশন বেঞ্চের নির্দেশের পর আজ জামিনের আর্জি করেননি কেষ্টর আইনজীবীরা, খবর এমনই। নতুন করে জেলে গিয়ে জেরার আবেদন করেছেন সিবিআই-এর আইনজীবীরা। জামিনের আবেদন খারিজের পরেই জেলে ফিরলেন কেষ্ট আদালত চত্বরে আজ ছিলেন না অনুব্রতর কোনও অনুগামী। সাংবাদিকদের প্রশ্নের মুখে কুলুপ কেষ্টর।

কী হল?
এই মামলার শুনানি যখন শেষের দিকে, তখন তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য জানান তাঁরা নতুন করে জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে চান। সেই আবেদন গৃহীত হয়েছে বলে খবর। যে কোনও দিন সকাল ৮টা থেকে সন্ধে ৬টার মধ্যে গিয়ে তাঁকে জেরা করতে পারবেন সিবিআই অফিসাররা। এদিন ফের জেল হেফাজতের ঘোষণা হতেই দ্রুত কোর্ট থেকে বের করিয়ে নিয়ে যাওয়া হয়।  অন্য দিকে, সায়গল হোসেনকে তিহাড় জেল থেকে ভার্চুয়াল মোডে কোর্টে পেশ করা হয়। বিচারক সায়গলকে প্রশ্ন করেন, ঠিক আছেন কিনা। তবে তিনি জানান, ঠান্ডার জন্য তিনি কলকাতায় সশরীরে হাজিরা দিতে চান। এই মর্মে আবেদন জানানোর কথা বলেন বিচারক।  এদিন তদন্তকারী অফিসারকে বিচারক তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে তিনি একটি কেস ডায়রি দেওয়া হল। মিনিট পাঁচেক সেই কেস ডায়রি খতিয়ে দেখে প্রশ্ন করেন বিচারক। তার পরই জেল হেফাজতের নির্দেশ।

হাইকোর্ট যা বলেছিল...
গত কালই অনুব্রত মণ্ডলকে বার বার হেফাজতে নেওয়ার কারণ হিসেবে তাঁর 'প্রভাবশালী' হওয়ার তত্ত্ব তুলে ধরেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বীরভূমের তৃণমূল (সভাপতি যে 'প্রভাবশালী', তদন্তকারীদের সেই তত্ত্বে গত কাল আদালতেরও সিলমোহর পড়ে। গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পরও এখনও বীরভূমে তৃণমূলের সভাপতি পদে রয়েছেন অনুব্রত, প্রশাসনেও তাঁর ব্যাপক প্রভাব রয়েছে বলে মন্তব্য করে আদালত। বুধবার কলকাতা হাইকোর্টে অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। সেখানে তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের দায়ের পুরনো অভিযোগকে খুঁচিয়ে তোলার বিষয়টি যেমন উঠে আসে, তেমনই অনুব্রতর 'প্রভাবশালী' হওয়ার বিষয়টিও উঠে আসে। অনুব্রত ক্ষমতার অপব্যবহার করেছেন, তসাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে এ দিন মন্তব্য করে আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে অনুব্রতর জামিনের শুনানি চলছিল। সেখানে অনুব্রতর আর্জির খারিজ করে দিয়ে বলা হয়, "অনুব্রত মণ্ডল এখনও ক্ষমতাশালী। রাজনৈতিক পদে রয়েছেন। শুধু সমাজে নয়, প্রশাসনেও ব্যাপক প্রভাব রয়েছে ওঁর।"

 

আরও পড়ুন:রাজ্যের মিড-ডে মিলে এবার মুরগির মাংসও, বরাদ্দ অতিরিক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget