এক্সপ্লোর

Anubrata Mondal: ‘ব্যাপক হবে ভোট’, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর?

Anubrata Mondal on Panchayat Vote: রাহুল সিনহা বলেন, "আসল বিষয় পঞ্চায়েত হল ওঁদের খাওয়ার জায়গা। পঞ্চায়েত যদি হাতে না থাকে রোজগার অর্ধেক হয়ে যাবে। তাই জেলে থাকুক আর যেখানে থাকো পয়সার চিন্তা সবার আগে।

আবীর দত্ত, আসানসোল: জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)? আসানসোল (Asansol) জেল থেকে বেরোনোর সময় বীরভূমের (Birbhum) জেলা সভাপতির মন্তব্যে এমনই সুর শোনা গেল। এদিন পঞ্চায়েত ভোটের (Panchayat Election) কথা জিজ্ঞেস করতেই অনুব্রত বলেন, ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট’। পাশাপাশি কর্মীদের তৃণমূলের (TMC) হয়ে কাজ করার নির্দেশও দেন বীরভূম তৃণমূলের সভাপতি।  

এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, "আসল বিষয় পঞ্চায়েত হল ওঁদের খাওয়ার জায়গা। পঞ্চায়েত যদি হাতে না থাকে রোজগার অর্ধেক হয়ে যাবে। তাই জেলে থাকুক আর যেখানে থাকো পয়সার চিন্তা সবার আগে। সেই কারণে আগে জেল যাত্রা ঠেকাক। ও যদি ভাবে পঞ্চায়েত ভোটের আগে বেরিয়ে প্রচার করবে, আমার তো মনে হয় সেগুড়ে বালি। এ যাত্রায় হবে না। বীরভূমে অনুব্রত ছাড়াই লড়াই হবে। কর্মীদের অক্সিজেন দিতে এসব বলেন।"                                          

এদিকে এ বিষয়ে সুজন চক্রবর্তী বলেন,  "অনুব্রত জেলে থাকলে কী হবে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত আছে ওঁর মাথায়।" 

আরও পড়ুন, দুর্গাপুজোর ধন্যবাদ মিছিল সরকারি টাকায় ফূর্তি! মমতাকে 'বোম্বাগড়ের রাজা' কটাক্ষ দিলীপের

অন্যদিকে, গরুপাচার মামলার তদন্তে এবার বেনামে কেনা প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। দাবি সিবিআই সূত্রে। বেনামি সম্পত্তির মালিকানা অনুব্রত মণ্ডলের নয় তো? সিবিআইয়ের নজরে সেটাই। সিবিআই সূত্রে দাবি, গতকাল অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির বোলপুরের বাড়ি ও অফিসে তল্লাশিতে মিলেছে প্রচুর সম্পত্তির নথি। বেনামে কেনা এই সম্পত্তি আসলে অনুব্রতর কি না, সেগুলি গরুপাচারের টাকায় কেনা হয়েছিল কি না, সেটাই খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  

আজ বিধাননগর আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগেই অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ। সকালে আসানসোল জেল থেকে তৃণমূল নেতাকে বের করার আগে গরু চোর বলে কটাক্ষ করেন এক দুধ বিক্রেতা। অন্যদিকে, আজ মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। ২০১০-এ মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। এই মামলাতেই আজ সল্টলেকের ময়ূখ ভবনে MP-MLA আদালতে তোলা হবে অনুব্রতকে। 

 

 

 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget