এক্সপ্লোর

Anubrata Mondal: 'আমার সন্তানকে ১৬ মাস জেল খাটিয়েছে, যদি কোনও অপরাধ করে থাকি...', আক্ষেপ বাবা অনুব্রতর

Sukanya Mondal: শীঘ্রই অনুব্রত চিকিৎসা করাতে কলকাতায় যাবেন বলে খবর।

বোলপুর: প্রায় দু'বছর জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরেছেন। বাড়ি ফেরা ইস্তক শারীরিক অসুস্থতার কথা বার বার করে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের রাজনীতিতে আবারও কি চেনা ভঙ্গিতেই দেখা যাবে তাঁকে?সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি। বরং সকলকে নিয়ে চলার, একজোট হয়ে কাজ করার বার্তাই দিলেন। কিন্তু মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। (Anubrata Mondal)

জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। সেখানে সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি। বলেন, "বিধায়ক, সাংসদ, সভাধিপতি, যে যেখানে আছেন, একসঙ্গে সকলে মিলে কাজ করব, মানুষের পাশে থাকব। পুজোটা যাক, কালীপুজোর পর ব্লকে ব্লকে যাব। মিটিং করব। কেউ যেন অশান্তি না করে। সবাই যেন ভাল থাকে, সকলকে নিয়ে যেন চলে। কেউ কিছু গুঁজে দিল (টাকার দিকে ইঙ্গিত), দু'টো বাইক ধরিয়ে দিল, তাতে লাভ হয় না।"(Sukanya Mondal)

শীঘ্রই অনুব্রত চিকিৎসা করাতে কলকাতায় যাবেন বলে খবর। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের জল্পনাও চলছে। তিনি কি দেখা করতে যাবেন? জবাব দিতে গিয়েই মেয়ের প্রসঙ্গ টানেন অনুব্রত। বলেন, "নিজের চিকিৎসা করাতে যাব আমি। তবে যাওয়া উচিত বলেই মনে করি। আমার মেয়ে, আমার সন্তান...তাকে ১৬ মাস জেল খাটানো হয়েছে। ও তো কোনও নেতা-নেত্রী নয়! সাধারণ বাড়ির মেয়ে। ঈশ্বরের কাছে আমি যদি কোনও অপরাধ করি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। সবাইকে নিয়ে চলব। কেউ ভেদাভেদ কোরো না। মুখ্যমন্ত্রী ও অভিষেকের নির্দেশ। শান্তি বজায় রাখুন। আমি আইনকে ভালবাসি, কোনও বিতর্কে যাব না। সবাই শান্তি বজায় রাখুন। বন্যায় ভাসছে চারিদিক, কৃষির অনেক ক্ষতি হয়েছে। মা দুর্গা বন্যা বন্ধ করুন।"

গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর গ্রেফতার হন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। প্রায় দু'বছর দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন অনুব্রত, সুকন্যাও সেখানেই ছিলেন। জামিনে মুক্ত হয়ে একসঙ্গেই দিল্লি থেকে বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফেরেন তাঁরা। সেখানে অনুব্রতর অনুগামীরা উল্লাসে মজলেও, ঘরে ঢুকে চোখের জল ফেলতে দেখা যায় অনুব্রত এবং তাঁর কন্যাকে। মেয়ের কথা বলতে গিয়ে সাংবাদিক বৈঠকেও কার্যত গলা ধরে এল অনুব্রতর। 

অনুব্রতর এই মন্তব্য রাজনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ। তিনি ফেরার পর থেকেই বীরভূমে তৃণমূলের অন্দরে কোন্দল দেখা দিয়েছে বলে খবর। তাঁর অনুপস্থিতিতে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূলকে জিতিয়ে এনেছে কোর কমিটি। কিন্তু অনুব্রতর প্রত্যাবর্তনে সেই কোর কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলীয় কার্যালয় অনুব্রতর ছবিতে ছেয়ে যাওয়ায় আরও জোরাল হয়েছে সন্দেহ। সেই আবহে অনুব্রতর উল্টো শিবিরের লোক বলে পরিচিত কাজল শেখ ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। তিনিও খেলতে জানেন, ঠিক সময়ে সুতো গোটাবেন বলে মন্তব্য করেছেন। ফলে অনুব্রত এবং কাজলের মধ্যে দড়ি টানাটানি কোন পর্যায়ে পৌঁছবে, সেই নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু সাংবাদিক বৈঠক থেকে অনুব্রত জানালেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget