এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে উডবার্ন ওয়ার্ডে! বিস্ফোরক বিজেপি বিধায়ক

Anubrata Mondal Controversy: স্বপন মজুমদার বলেন, "আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে (অনুব্রত মণ্ডলকে) আর ফিরতে দেবেন না।"

সমীরণ পাল এবং হিন্দোল দে, উত্তর ২৪ পরগনা, কলকাতা: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বিষ ইঞ্জেকশন (Injection) দিয়ে মেরে ফেলা হবে উডবার্ন ওয়ার্ডে (Woodburn Ward)। চাঞ্চল্যকর দাবি করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক। তাঁর দাবি, সিবিআইয়ের মুখোমুখি হলে কুর্কীতি ফাঁস করে দেবেন অনুব্রত মণ্ডল। বিজেপি বিধায়ককে সিবিআইয়ের তলব করা উচিত, পাল্টা আক্রমণে তৃণমূল (TMC)।

গরু পাচার মামলায় সিবিআই-এর কাছে হাজিরা না দিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল! বীরভূম জেলা তৃণমূলের সভাপতি সপ্তাহ খানেকের বেশি সময় ধরে ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডে। এই প্রেক্ষিতে চাঞ্চল্যকর দাবি করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। 

কী দাবি বিজেপি বিধায়কের? 

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "অনুব্রত মণ্ডল ভাবছেন, উডবার্ন ওয়ার্ডে শুয়ে শুয়ে CBI’র হাত থেকে বেঁচে যাবেন। কখনও তা সম্ভব নয়। আগামী দিনে CBI’র দরজায় যেতে হবে, আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষধর ইঞ্জেকশনে মরতে হবে।" বিজেপি বিধায়কের আরও দাবি, CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে তৃণমূলের কুর্কীতি ফাঁস করে দেবেন অনুব্রত মণ্ডল। 

আরও পড়ুন, ‘মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ড থেকে আর ফিরতে দেবেন না অনুব্রতকে, বেরলেই কুকীর্তি ফাঁস হবে’

স্বপন মজুমদার বলেন, "আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে (অনুব্রত মণ্ডলকে) আর ফিরতে দেবেন না। তার কারণ যদি ফিরতে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব কুকীর্তি অনুব্রত মণ্ডল উগরে দেবে সিবিআইয়ের কানে।" 

পাল্টা তৃণমূল

বিজেপি বিধায়ককেই এবার, সিবিআইয়ের তলব করা উচিত বলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "সিবিআইয়ের এক্ষুনি উচিত স্বপন মজুমদারকে ডেকে পাঠানো। তিনি এত খবর যখন রাখেন, ভিতরের খবর রাখেন, দেখব সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে কি না। তিনি কীভাবে জানলেন?"
 
সিবিআইয়ের কাছে হাজিরা না দিয়ে অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে আগেই দানা বেঁধেছে বিতর্ক। বিজেপি বিধায়কের চাঞ্চল্যকর দাবি ঘিরে সেই বিতর্ক নতুন মাত্রা পেল। 

 

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget