এক্সপ্লোর

Anubrata Mondal: 'চোখে দেখো না, কানে দেখো তুমি, আর শুধরিয়ে নাও গা', চাঞ্চল্যকর মন্তব্য মমতার 'স্নেহের কেষ্ট'র

Anubrata Mondal on Mamata-Abhishek: সংবাদমাধ্যমের সামনে অনুব্রত বললেন, অভিষেকের জনই জেলে গিয়েছিলেন তিনি। কেষ্ট বললেন, "আমি ওসব ভয় পাই না। কেন বলব না যে অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম?"

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কালীঘাট তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূলের' হাত ধরেছেন অনুব্রত মণ্ডল। ঘুরে ফিরে তাঁর নিশানায় একজনই, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সবের মধ্যেও আজ অনুব্রত বললেন, নির্বাচনে হারার পর তাঁকে ফোনও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র 

সংবাদমাধ্যমের সামনে অনুব্রত বললেন, অভিষেকের জনই জেলে গিয়েছিলেন তিনি। কেষ্ট বললেন, "ইট ভাঁটার কেস, ওসব বাজে কথা বলবেন না। আমি ওসব ভয় পাই না। কেন বলব না যে অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম?"

এদিন অনুব্রত দাবি করেন, নির্বাচনে হেরে যাওয়ার পর একাধিক বার তাঁকে ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কেষ্ট বলেন, "নির্বাচনে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় চার বার ফোন করেছিল। আমি বললাম চোখে দেখো না, কানে দেখো তুমি। আর শুধরিয়ে নাও গা।"                     

আরও পড়ুন: 'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

অনুব্রত আরও বললেন, "আমি প্রতিদিন সাড়ে ৩ কোটি টাকা রেভেনিউ জমা দিতাম সরকারকে। পাথরের জন্য সেটা হয়ে গেল প্রতি দিন ৪০ লক্ষ টাকা। অভিষেকের জন্যই মমতা দিদি শেষ হয়ে গেল।"                     

অনুব্রত মণ্ডল এক সময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কাছের। কিন্তু বর্তমানে ঋতব্রত তৃণমূলের জেলা কমিটিতে নাম রয়েছে সেই অনুব্রতর। তিনিও আইপ্যাকের নাম করে ঘুরিয়ে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। কেষ্ট বলেন, "মমতা ব্যানার্জির ভুলের জন্য হল। আইপ্যাক হয়ে গিয়েছে ফেকপ্যাক। ওই তো শেষ করল। পঞ্চায়েতে টাকা খেল। পুরসভায় টাকা খেল। বিধানসভায় টাকা খেল। ওই তো শেষ করল দলটাকে। একটা উত্তরপ্রদেশের ছেলে, সে কী জানবে মুরারই সম্পর্কে? একটা রাজস্থানের ছেলে, কী জানবে নানুর, লাভপুরের ব্যাপারে? দিদির হাতে থাকলে দলটা যেতই না। আমি কারও নাম করতে রাজি নই। ছোট থেকে তো ও রাজনীতি করেনি। দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি। সেটা আমরা করেছি। সেই ভাবে তো ওঁকে করতে হয়নি।"                     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget