এক্সপ্লোর

Anubrata Mondal : 'বেনামি সম্পত্তি নেই', বলছেন অনুব্রত, কিন্তু চমকে দেওয়ার মতো সম্পত্তি আছে, বলছে CBI সূত্র

Anubrata Mondal Property : বাড়ির কাছেই, ভোলে ব্যোম রাইসমিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাইসমিলেরও মালিক অনুব্রত মণ্ডল।

প্রকাশ সিনহা, আবীর দত্ত, সন্দীপ সরকার, কলকাতা :  সিবিআই বলুক, কিন্তু তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। তিনি সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল। এদিন নিজাম প্যালেস থেকে মেডিক্যাল টেস্টের জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই দাবি করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সিবিআই স্ক্যানারে তাঁর ও সম্ভবত মণ্ডল পরিবারের নামে বিশাল সম্পত্তি। 

 CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব ?
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, উদ্ধার টাকার পাহাড়ের এই ছবি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বঙ্গবাসীর! এবার সামনে আসছে, গরুপাচার মামলায় CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব! সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত নামে-বেনামে অনুব্রত মণ্ডলের ৪৫টি সম্পত্তির হদিশ মিলেছে। 

 ৫০ বিঘার ফার্ম হাউস
স্থাবর ও অস্থাবর মিলিয়ে সেই বিপুল সম্পত্তি কোথায় কোথায় আছে, তা খুঁজে বের করতেই তত্‍পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বোলপুর শহর থেকে কিছুটা দূরে সিয়ানে ৫০ বিঘার ফার্ম হাউস ! যার এক্সক্লুসিভ ছবি এবিপি আনন্দে। স্থানীয়দের দাবি, এই বিশাল  ফার্ম হাউসের মালিক অনুব্রত মণ্ডল।  সিয়ানে অনুব্রত মণ্ডলের ৫০ বিঘার ফার্ম হাউস  । কেয়ারটেকারের দাবি, মাঝেমধ্যেই এখানে আসতেন অনুব্রত মণ্ডল। ফার্ম হাউসের মধ্যে থাকা শিবমন্দিরে প্রতিবছর শিবরাত্রির পুজো হয়।  সেখানে নিয়ম করে আসেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন, তাঁর পরিবারের এক আত্মীয় আবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে পরিচারিকার কাজ করেন।বিশাল এই ফার্ম হাউসে ধান ও সব্জি চাষ করা হয়।

একাধিক রাইস মিল
সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিলও রয়েছে। তার মধ্যে বোলপুরে তাঁর বাড়ির কাছেই, ভোলে ব্যোম রাইসমিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাইসমিলেরও মালিক অনুব্রত মণ্ডল। সূত্রের দাবি, বছর পাঁচেক আগেই এই রাইসমিলের মালিকানা মণ্ডল পরিবারের হাতে। যেখানে শুক্রবার সিবিআই হানা দেয়। 

মুদির দোকান, মাছের ব্যবসা, গ্রিলের কারখানা থেকে জেলা রাজনীতির সর্বময় নেতা হয়ে ওঠা অনুব্রত মণ্ডল কোনওদিন জনপ্রতিনিধিও হননি। কিন্তু তাঁর এই বিপুল সম্পত্তির উত্‍স কী?  প্রশ্ন উঠছে । (সিবিআই সূত্রে দাবি, সম্পত্তির আয়ের উত্‍স নিয়ে তাঁকে বারবার প্রশ্ন করা হলেও, বেশিরভাগ সময়ই তিনি চুপ থাকছেন। শনিবার তো সরাসরি বলেই দিলেন সর্বসমক্ষে তাঁর কোনও বেনামে সম্পত্তি নেই। 

 মেয়ের নামে ১০টি জমির হদিশ
সবমিলিয়ে অনুব্রত মণ্ডলকে এখন জেরা করে আরও তথ্যের খোঁজে সিবিআই।  CBI সূত্রে দাবি, বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে ১০টি জমির হদিশ মিলেছে। সূত্রের খবর, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, ২০১১ সালের সেপ্টেম্বরে এই সংস্থাটি তৈরি হয়। সেই সময় সংস্থার শেয়ার ক্যাপিটাল ছিল ১ কোটি টাকা। সংস্থার দ্বিতীয় ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েন।
বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে বোম রাইস মিলের। CBI সূত্রে দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। এটা ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। এছাড়াও নাকি বহু বহু জমির মালিকও তিনি, যার খবর সিবিআই-এর কাছে আছে।  সব মিলিয়ে, এখন CBI’এর নজরে, অনুব্রত মণ্ডলের কন্যা ও অনুগামীর সম্পত্তি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget