এক্সপ্লোর

Anubrata Mondal : ' হিসাবটা বুঝে নেব এবার' অনুব্রতর কামব্যাক-উৎসবে নকুলদানা পৌঁছল পার্থর পাড়া থেকে

Birbhum News : অনুব্রতর ফিরে আসাকে সেলিব্রেট করতে এক রাশ নকুলদানা নিয়ে বীরভূমে নিচুপট্টিতে পৌঁছে গেলেন নাকতলার তৃণমূল সমর্থক। তাঁর সগর্ব ঘোষণা, তিনি এসেছেন পার্থ চট্টোপাধ্যায়ের পাড়া থেকে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : প্রায় ২ বছর পর, বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। উচ্ছ্বসিত সমর্থকরা। ঢাক বাজিয়ে, আবির খেলে, নকুলদানা বিলি করে স্বাগত জানানো হল তৃণমূল নেতাকে। গরুপাচার কাণ্ডে তিহাড়ে কাটিয়ে আসা মানুষটাকে বীরের সম্মান দিয়ে  অনুব্রতকে ফের একবার 'বাঘ' সম্বোধন করলেন ফিরহাদ হাকিম। কেউ আনলেন ঢাক, কেউ আনলেন নকুল দানা, কেউ আনলেন শাঁখ। অনুব্রতর গুঢ়-বাতাসা, নকুল দানা, আর চড়াম চড়াম ঢাকের বাণী মুখে মুখ ফেরে। তিনি ফেরার সঙ্গে সঙ্গেই ফের ফিরল সেই সব  বাণী নিয়ে চর্চা। অনুব্রতর ফিরে আসাকে সেলিব্রেট করতে এক রাশ নকুলদানা নিয়ে বীরভূমে নিচুপট্টিতে পৌঁছে গেলেন নাকতলার তৃণমূল সমর্থক। তাঁর সগর্ব ঘোষণা, তিনি এসেছেন পার্থ চট্টোপাধ্যায়ের পাড়া থেকে। তাঁর নাকতলা উদয়ন ক্লাব থেকে। আবেগে বাধ মানছিল না তাঁর। বললেন,' নকুলদানা এনেছি। এরপরে হবে চড়াম চড়াম করে ঢাক বাজবে। নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। '

অরুণ দত্ত, তৃণমূল কর্মী। পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ার লোক। বললেন, এসেছি নাকতলা উদয়ন থেকে। অনুব্রতর ফিরে আসায় যারপরনাই খুশি তিনি। বললেন, 'যারা আমাদের দাদাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, আমরা আমাদের হিসাবটা বুঝে নেব এবার।' অরুণের দাবি, 'পার্থদার বাড়ির পাশ থেকে এসেছি। মেয়র বলেছিল বাঘ যখন জেলে থাকে, খ্য়াকশিয়ালরা চিৎকার করে। বাঘ এবার বাইরে চলে এসেছে। সব পালাবে এবার।' 

মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ  কলকাতা বিমানবন্দরে পৌঁছন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে । কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দেন তাঁরা। গুসকরার পর থেকে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন তৃণমূলকর্মীরা। এদিন বোলপুরে নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়।

প্রায় দু'বছর বন্দি থাকলেও,  তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে। তিনি যে এখন বীরভূমের বহু মানুষের মনেও একই জায়গায়, বুঝিয়ে দিল এই উষ্ণ অভ্যর্থনা। এদিন অনুব্রত মণ্ডল বাড়ি  ফেরার পর দেখা করতে এসেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী ।  কিন্তু দরজা থেকে ফিরতে হয় তাঁদের। বিকেলে বাড়িতে এসেও অনুব্রতর দেখা পাননি সাংসদ অসিত মাল, আরও ২ তৃণমূল বিধায়ক। তৃণমূল সূত্রে খবর, জেলে থাকাকালীন, যাঁরা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন, তাঁদেরই প্রাধান্য় দিয়েছেন অনুব্রত মণ্ডল।  

আরও পড়ুন 

নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর আগে বৃষ্টি কাঁটা, আবহাওয়া দফতর থেকে এল বড় সতর্কবার্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget