এক্সপ্লোর

Anubrata Mondal: দেওয়ালে মমতার সহাস্য ছবি, সামনের চেয়ার থেকে নির্দেশ দিতেন এতদিন, আজ ঘরে ঢুকে কেঁদে ফেললেন অনুব্রত

Sukanya Mondal: দু'বছর পর বীরভূমে ফিরে রাজনীতিতে কি আবারও সক্রিয় ভূমিকায় দেখা যাবে অনুব্রতকে? গত কয়েক দিন ধরেই সেই প্রশ্ন উঠে আসছে।

বোলপুর: একটানা বন্দি ছিলেন দিল্লির তিহাড় জেলে। নিজে দু'বছর, মেয়ে একবছর। অবশেষে বীরভূমের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল। মঙ্গলবার সকালে বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়িতে ফেরেন তাঁরা। সেখানে তাঁদের দেশে জয়ধ্বনি ওঠে, হয় পুষ্পবৃষ্টিও। কলকাতা বিমানবন্দর থেকে বোলপুর, গোটা রাস্তা অনুব্রতকে স্বাভাবিক থাকতে দেখা গেলেও, বাড়িতে ঢুকে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুব্রত এবং সুকন্যা। (Anubrata Mondal)

দু'বছর পর বীরভূমে ফিরে রাজনীতিতে কি আবারও সক্রিয় ভূমিকায় দেখা যাবে অনুব্রতকে? গত কয়েক দিন ধরেই সেই প্রশ্ন উঠে আসছে। এদিন অনুব্রতর বাড়িতে স্থানীয় তৃণমূল নেতাদের কয়েকজনকে দেখা যায়। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও। আর তাঁদের সামনেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত এবং সুকন্যা। (Sukanya Mondal)

অনুব্রতর বাড়িতে একটি ঘর রাজনৈতিক আলাপ-আলোচনার জন্য বরাদ্দ রয়েছে। দেওয়ালে রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে বসেই এতদিন নেতা-কর্মীদের নির্দেশ দিতেন অনুব্রত। তিনি জেলে যাওয়ার পর থেকে ওই ঘর খালিই পড়েছিল। এদিন বাড়িতে ঢুকেই সেখানে পৌঁছন অনুব্রত। নিজের চেয়ারে বসেন। টেবিলের ডানদিকে রাখা চেয়ারে এসে বসেন মেয়ে সুকন্যাও। সেখানে কথা বলতে বলতে প্রথমে কেঁদে ফেলেন সুকন্যা। দুই হাতে চোখ ঢেকে ফেলেন অনুব্রতও। অশ্রু মুছে ছলছল চোখে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে।

অনুব্রত এবং সুকন্যা গ্রেফতার হওয়ার পর থেকে কার্যত খাঁ খাঁ করছিল নিচুপট্টি এলাকায় তাঁদের বাড়িটি। কিন্তু আজ সকাল থেকে ভিড় থিকথিক করছে তাঁদের বাড়ির সামনে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সেই আবহেই শুভান্যুধায়ীদের আনাগোনা শুরু হয়েছে। বাড়ি ফিরে এদিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। আগামী দিনে রাজনীতিতে কী ভূমিকায় দেখা যাবে তাঁকে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

তৃণমূল যদিও বরাবরই অনুব্রতর পাশে ছিল। দলনেত্রী মমতা খোদ অভিযোগ করেন যে, অনুব্রতকে ফাঁসানো হয়েছে। তাঁকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আজ ঘটনাচক্রে বীরভূমে প্রশাসনিক সভা রয়েছে মমতার। রাঙাবিতানে তাঁর সঙ্গে অনুব্রতর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনুব্রতর শরীর ঠিক নেই। তাই আজ দেখা নাও হতে পারে তাঁদের। তবে এদিন বাড়িতে ঢোকার মুখেই অনুব্রত জানিয়ে দেন, তিনি মমতাকে ভালবাসেন এবং 'দিদি'ও তাঁকে ভালবাসেন। আগের মতোই দলের পাশে, মমতার পাশে থাকবেন বলে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget