এক্সপ্লোর

Anubrata Mondal: 'ফিসচুলা ফেটে গেছে', রক্তপাতের চিহ্ন না পেয়ে অনুব্রতকে জেলেই ফেরালেন হাসপাতাল সুপার

Anubrata Mondal Health: আসানসোলের জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন, রক্তপাতের কোনও চিহ্ন মেলেনি। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থাও হাসপাতালে ভর্তি করার মতো নয়।

প্রকাশ সিনহা এবং কৌশিক গাঁতাইত, কলকাতা, আসানসোল: 'ফিসচুলা ফেটে গেছে, রক্তপাত হচ্ছে', এই দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এরপরই আসানসোলে (Asansol) সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের বিচারক অনুব্রতর চিকিৎসার নির্দেশ দেন। কিন্তু ফের গেরো সেখানেই। আসানসোলের জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন, রক্তপাতের (Bleeding) কোনও চিহ্ন মেলেনি। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থাও হাসপাতালে ভর্তি করার মতো নয়।

পাশাপাশি তিনি এও জানান, অনুব্রতর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। ওজনও বেড়েছে। পালস রেট রয়েছে ৮২, অক্সিজেন স্যাচুরেশন- ৯৬, ব্লাড প্রেসার রয়েছে ১০৬-৮০, সুগার লেভেলও স্বাভাবিক রয়েছে, অতএব, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ফিরতে হল জেলেই।                                 

গতকাল সিবিআই আদালতের বিচারককে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিসচুলা ফেটে গেছে। রক্তপাত হচ্ছে। এরপরই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুব্রতর চিকিৎসার নির্দেশ দেন। রাতে জেলের ওয়ার্ড থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। 
গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অনুব্রত মণ্ডলকে ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত।

আরও পড়ুন, 'অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমার ছেলে, ক'জন পারে', কৌস্তভের গ্রেফতারিতে গর্বিত মা-বাবা

অন্যদিকে, দিল্লি যাত্রা আটকাতে দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার শুনানির আবেদন করলেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। দিল্লি হাইকোর্টে দুপুর ২টোয় শুনানিও হয়। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। এর আগে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। মৌখিকভাবে ইডি বলেছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিল্লিতে নিয়ে যাওয়া হবে না। কিন্তু, তা মানছে না ইডি। 

অন্যদিকে, গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অনুব্রত মণ্ডলকে ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত।  ভর্চুয়ালি আদালতে পেশ করা হয়। বিচারকের প্রশ্নের জবাব এদিন অনুব্রত বলেন, ফিসচুলা ফেটে গেছে, মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। তদন্তের অগ্রগতি জানতে চান বিচারক। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর নতুন যে ৮টি সম্পত্তির হদিশ মিলেছে তার নথি আদালতে জমা করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget