এক্সপ্লোর

Koustav Bagchi: 'অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমার ছেলে, ক'জন পারে', কৌস্তভের গ্রেফতারিতে গর্বিত মা-বাবা

Koustav Bagchi Arrested: ছেলের কাজে গর্বিত মা-বাবা। তবে কৌস্তভের গ্রেফতারির পর বিনিদ্র রজনী কাটিয়েছেন তাঁর মা-বাবা। এদিন মা শিউলি বাগচী বলেন, 'যেভাবে ওঁকে গ্রেফতার করা হয়েছে সেটা খুব খারাপ লেগেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪A এবং ১২০B ধারায় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়। 

রাতে বাড়িতে পুলিশি হানা নিয়ে রীতিমতো আতঙ্কিত কৌস্তভের পরিবার। যদিও ছেলের কাজে গর্বিত মা-বাবা। তবে কৌস্তভের গ্রেফতারির পর বিনিদ্র রজনী কাটিয়েছেন তাঁর মা-বাবা। এদিন মা শিউলি বাগচী বলেন, 'যেভাবে ওঁকে গ্রেফতার করা হয়েছে সেটা খুব খারাপ লেগেছে। ওতো জঙ্গি নয়। বলেছিল সকালে একটা ফোন করতে, তা না করে রাতে নিয়ে গেল। এমনিতে আমি খুব গর্বিত অনুভব করছি আমার ছেলের জন্য। এতো বড় একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ও। আজকে ক'টা লোক পারে এমন কাজ করতে? বইটা ব্যানড হলে এত কথা আমাদের দিদিভাই কি বলতে পারতেন? তবে আমি গর্বিত, ছেলে দেশের জন্য কাজ করেছে। আমি নিজেও এই দলের সঙ্গে যুক্ত। ভাল কাজ করেছে সততার কাজ করেছে এটাই চাই।                        

বাবা কুশল বাগচী বলেন, 'অত রাতে কলিং বেলের আওয়াজ শুনে বুকটা কেঁপে উঠেছিল। বেরিয়ে দেখি পুলিশ গোটা বাড়ি ঘিরে ফেলেছে। কথা বলতে শুরু করি আমিই। ছেলের কথার কোনও মান্যতাই দেয়নি। স্বৈরাচারী শাসকের স্বৈরাচারী মনোভাব। কোনও অ্যারেস্ট মেমো আনা হয়নি। কংগ্রেসকে ভালবাসে কৌস্তভ। বাবা হিসেবে আমিও গর্বিত।'

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, কোর্টে ও রাজপথে দেখা হবে', গ্রেফতার হয়ে হুঙ্কার কৌস্তভের

কংগ্রেস নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলা জানা গিয়েছে। যদিও এদিন পুলিশ ভ্যানে ওঠার সময় কৌস্তভ বলেন, ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। রাজনীতিক হিসেবে এটা আমার জিত।' সূত্রের খবর, রাতে জামিন অযোগ্য ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বাড়িতেই তুমুল কথা কাটাকাটি কৌস্তভের। গতকাল শেষ রাতে কৌস্তভ বাগচীর বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। সকালের দিকে পুলিশের নতুন টিমও যায় কৌস্তভের বাড়িতে। অধীর চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে সাংবাদিক বৈঠক করেছিলেন কৌস্তভ। সাংবাদিক বৈঠকের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে, অভিযোগ কৌস্তভের। এদিন কৌস্তভের গ্রেফতারির পর বড়তলা থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের। 

সেরা শিরোনাম

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget