এক্সপ্লোর

Anubrata Mondal: মধ্যরাতে সরগরম দিল্লি, রাতেই শুনানি, ৩ দিনের ইডি হেফাজতেও নিরুত্তর অনুব্রত

Anubrata in Delhi ED: এই মামলার এবং হেভিওয়েট নেতার গুরুত্ব অনুধাবন করেই রাতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ভার্চুয়াল শুনানি করা হয়।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: মধ্যরাতে সরগরম দিল্লি (Delhi)। গরুপাচার মামলায় (Cow Smuggling Case)  অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রাজধানীতে নিয়ে যাওয়া এবং শুনানি নিয়ে টানটান নাটক চলে। এই মামলার এবং হেভিওয়েট নেতার গুরুত্ব অনুধাবন করেই রাতে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতির ভার্চুয়াল শুনানি করা হয়। ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজত দেওয়া হয়। ৩ দিন ইডি হেফাজতের নির্দেশের পরেও এ প্রসঙ্গে নিরুত্তর থেকেছেন অনুব্রত মণ্ডল। 

দীর্ঘ আইনি টানাপোড়েনের শেষ! অবশেষে দোলের দিনই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় ইডি। আসানসোল থেকে কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছনো নিয়ে বারবার তৈরি হল নাটকীয় পরিস্থিতি। 

ফিরহাদ হাকিমের মতো তৃণমূল নেতারা যাঁকে বীরভূমের বাঘ তকমা দিয়েছিলেন, তিনি মঙ্গলবার সন্ধের বিমানে, দুই ইডি আধিকারিকের মাঝে বসে রাতে পৌঁছোলেন দিল্লিতে। রাতেই ইডির দফতর থেকে ভার্চুয়ালি অনুব্রত মণ্ডলকে পেশ করা হয় বিচারকের কাছে। কিন্তু তাঁকে সশরীরে তাঁর বাসভবনে হাজির করার নির্দেশ দেন বিচারক। শেষপর্যন্ত অনুব্রত মণ্ডলকে ৩ দিনের ইডির হেফাজতে পাঠালেন বিচারক।                                                                         

জেল থেকে বেরনোর সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরও দেননি তিনি। আসানসোল থেকে কলকাতার জোকার ইএসআই হাসপাতালে আসার সময় বর্ধমানের শক্তিগড়ে একবার থামে কনভয়। সেখানে একটি হোটেলে প্রাতরাশ সারেন অনুব্রত মণ্ডল। সেখানে তৃণমূল নেতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও অনুব্রত মণ্ডলের মেয়ের গাড়িচালককে।

আরও পড়ুন, ESI হাসপাতালের বাইরে পার্থকে দিকে উড়ে এসেছিল জুতো, কেষ্টকে দেখে চিৎকার 'গরু চোর', 'গরু চোর'...

এরপর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করে 'ফিট' সার্টিফিকেট পাওয়ার পর সেখান থেকে থেকে বের হন, অনুব্রত মণ্ডল। তাঁকে দেখা মাত্রই, কয়েকজন গরু চোর বলে কটাক্ষ ছুড়ে দেন। রাত নটা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লিতে পৌঁছোন ইডি অফিসাররা। হুইলচেয়ারে বসিয়ে বিমানবন্দর থেকে বার করা হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। মধ্যরাতে রাউস অ্যাভিনিউ আদালতের বিচারকের বাড়িতে শুনানি হয়। তারপর অনুব্রত মণ্ডলকে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে গোটা পথেই সাংবাদিকের সামনে নিরুত্তর ছিলেন অনুব্রত মণ্ডল।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget