এক্সপ্লোর

Anubrata Mondal : ESI হাসপাতালের বাইরে পার্থকে দিকে উড়ে এসেছিল জুতো, কেষ্টকে দেখে চিৎকার 'গরু চোর', 'গরু চোর'...

Anubrata Mondal Cattle smuggling : স্বাস্থ্য় পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে যখন সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই হাসপাতালের বাইরে দাঁড়ানো কয়েকজন গরু চোর বলে কটাক্ষ ছুড়ে দেন। 

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক, কলকাতা : গরু পাচার মামলায় ( Cattle Smuggling Case ) গ্রেফতার হওয়ার ৭ মাস পর অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )  দিল্লি নিয়ে গেল ইডি ( ED ) । আর রাজ্য় ছাড়ার দিনেও তাঁকে শুনতে হল সেই গরু চোর কটাক্ষ । মঙ্গলবার সকালে আসানসোল জেল থেকে বীরভূমের ( Birbhum ) জেলা তৃণমূল সভাপতিকে আনা হয় জোকা ESI হাসপাতালে। স্বাস্থ্য় পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে যখন সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই হাসপাতালের বাইরে দাঁড়ানো কয়েকজন গরু চোর বলে কটাক্ষ ছুড়ে দেন। 

এটা অবশ্য় প্রথমবার নয়, এর আগে কখনও আসানসোল আদালত চত্বরে কখনও আসানসোল জেলা হাসপাতালের বাইরে অনুব্রত মণ্ডলকে লক্ষ্য় করে চোর কটাক্ষ উড়ে আসে। এবার জোকা এএসআই হাসপাতালের বাইরেও তার পুনরাবৃত্তি হল!

এই জোকা ESI হাসপাতালের বাইরেই, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়কে লক্ষ্য় করে চটি ছুড়েছিলেন এক মহিলা। যদিও, জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে পড়ে যায়। জুতো ছুড়ে সেই শুভ্রা ঘোড়ুই নামে সেই মহিলা বলেন, ' আরও খুশি হতাম ওই জুতোটা যদি ওনার টাকে লাগতো। আমার রাগ, সাধারণ মানুষের প্রত্যেকেরই রাগ, কত মানুষ খেতে পায় না, কত লোককে চাকরি দেবে বলে টাকা নিয়েছে, আর নিয়ে উনি ফুর্তি করছে, ফ্ল্যাট কিনছে। ৫০ কোটি টাকা রাখবে বলে। ' 

এবার সেই জোকা ইএসআই হাসপাতাল চত্বরেই গরু চোর কটাক্ষ শুনতে হল অনুব্রত মণ্ডলকে। তার আগে মঙ্গলবার সকালে, আসানসোল জেল থেকে তাঁকে নিয়ে আসার পর, সেখানে শুদ্ধকরণ অভিযান চালায় বিজেপি। অনুব্রত মণ্ডলকে নিয়ে পুলিশের গাড়ি আসানসোল জেল থেকে বেরিয়ে যাওয়ার পর, সেখানে জড়ো হন বিজেপির যুব ও মহিলা কর্মীরা।

গোবর জল দিয়ে জেলের সামনের রাস্তা ধোয়ান তাঁরা। নেতৃত্বে ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য় সম্পাদক বাপ্পা চট্টোপাধ্য়ায়। তারপর আসানসোল জেলের সামনে ঢাক বাজিয়ে দোল উৎসব পালন করা হয়। ভোটের আগে অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসা মন্তব্য় একসময় রাজ্য় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। মঙ্গলবার ইডি যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেল, তখনই দিল্লিতে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাঁকুড়ার বড়জোড়াতও ঢাক বাজিয়ে নকুল দানা, বাতাসা বিতরণ করে বিজেপি। 

অনুব্রত মণ্ডল দিল্লি চলে যাওয়ার পরও, এরাজ্য়ের রাজনীতিতে তরজার কেন্দ্রবিন্দুতে তিনিই!   

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget