এক্সপ্লোর

Anubrata Mondal Updates: বোলপুরের ডা. চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করল সিবিআই

‘কার নির্দেশে অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন, সাদা কাগজে কেন লেখেন বেড রেস্ট?’ CBI এর প্রশ্ন

বীরভূম : বোলপুরের সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর  ( Dr Chandranath Ahikari ) বয়ান রেকর্ড করল সিবিআই  । চিকিত্সকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করল সিবিআই । কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ জনের দল যায় চিকিত্সকের বাড়িতে ।

কী জিগ্যেস করল সিবিআই
সূত্রের খবর, ‘কার নির্দেশে অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন, সাদা কাগজে কেন লেখেন বেড রেস্ট?’ - গোয়েন্দারা এমন প্রশ্ন করেছেন, জানিয়েছেন চিকিত্সক। তিনি বলেন, আগে যা বলেছিলাম, সিবিআই-কেও তাই বলেছি। 

আগে কী জানিয়ে ছিলেন ডা. চন্দ্রনাথ ?
কিছুদিন আগেই বীরভূম থেকে এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য এসেছিলেন অনুব্রত মণ্ডল  (Anubrata Mandal) । সিবিআই সমন উপেক্ষা করে কলকাতায় আসা অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার দরকার নেই বলেই জানিয়ে দিয়েছিল এসএসকেএমের ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। তার পরের দিনই অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁকে দেখতে যান বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সকালের দিনে তিনি বলেছিলেন, উদ্বেগ ও ডিপ্রেসনে থাকা অনুব্রতকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যদিও সেদিন রাতেই বিস্ফোরক দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন : 

জেরায় সহযোগিতা করবেন অনুব্রত ? বাকি চাঁইদের খোঁজ পাবেন গোয়েন্দারা ?

অনুব্রতর চিকিৎসা বিতর্ক মাথাচাড়া দিতেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা. চন্দ্রনাথ অধিকারী। তিনি বলেন, ' হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত।'  হাসপাতালের বদলে সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি গিয়েছিলেন তিনি। ' অনুব্রত প্রভাবশালী, উনি বললে না লিখে কি পারি? ' চাপের অভিযোগ তুলে মুখ খোলেন বেডরেস্ট লেখা চিকিৎসক। তিনি দাবি করেন সুপারের নির্দেশেই তিনি নেতার বাড়ি যেতে বাধ্য হন। আর হাসপাতালের প্যাড না থাকার দরুণ সাদা কাগজেই তাঁকে প্রেসক্রিপশন লিখতে বলে দেওয়া হয়। 

এরপর বৃহস্পতিবার সেই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানান, 'শারীরিক ও মানসিক ধকল গিয়েছে। কটা দিন বাড়িতে বিশ্রাম নিতে চাই। সাতদিনের ছুটি নিয়েছি। উদ্বেগ ও টেনশনে রয়েছি। পরিবারকে নিয়েও একটু চিন্তা তো রয়েইছে, তাই সাবধানে থাকতে হবে।'
                                                                                                                                    

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget