এক্সপ্লোর

Anubrata Mondal Viral Audio: 'ফোন করেননি অনুব্রত,' এবার AI-এর তত্ত্ব কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার

Viral Audio Controversy: IC-কে কুকথা, ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন কেষ্ট। অসুস্থতার কারণ দেখিয়ে গেলেন না SDPO অফিসে।

পার্থ প্রতিম ঘোষ, বোলপুর: ডেডলাইন পার, এখনও হাজিরা দিলেন না কেষ্ট। এরইমধ্যে এবার AI-এর তত্ত্ব খাড়া করলেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, AI-এর মাধ্যমে অডিও তৈরি করা হয়েছে। নেপথ্যে রয়েছে বিজেপি। 

IC-কে কদর্য কথার অভিযোগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। পুলিশের তলব এড়িয়ে গতকাল পার্টি অফিসে হাজির ছিলেন অনুব্রত। সূত্রের খবর, অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। দুটি জামিন অযোগ্য ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা। খবর সূত্রের,  গতকালের পর আজ ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয় কেষ্টকে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও পুলিশের দ্বিতীয় সমনে হাজিরা দেননি অনুব্রত। এরইমধ্যে SDPO অফিসে হাজির হন কেষ্ট ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা ও আইনজীবী। মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে হাজির হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এদিকে অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব খাঁড়া করেছেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গগন সরকারের দাবি, "অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন। কোনও কল করেননি অনুব্রত। AI-এর মাধ্যমে করা হয়েছে।'' 

পুলিশ আধিকারিককে গালিগালাজ-হুমকি। অনুব্রত মণ্ডলের এহেন আচরণে নিন্দার ঝড় সর্বত্র। দুটো চিঠি লিখে দায়সারাভাবে ক্ষমা চেয়েছেন কেষ্ট। শনিবার পুলিশের তলবে হাজিরাও দেননি তৃণমূল নেতা। আর এতেই একের পর এক প্রশ্ন তুলছেন বিরোধীরা। এতবড় ঘটনায় এই কয়েক লাইনের ক্ষমাপ্রার্থনা কি যথেষ্ট? দলের তরফে কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হল না? অনুব্রত মণ্ডল আদৌ কি নিজের কাজের জন্য অনুতপ্ত? নাকি পুরোটাই আইওয়াশ? দলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে রেহাই দিতেই কি ক্ষমা চাওয়ার সুযোগ করে দিল তৃণমূল? এত বড় ঘটনার পর এই কয়েক লাইনের ক্ষমাপ্রার্থনা কি যথেষ্ট? বিরোধীদের প্রশ্ন, দলের তরফে কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হল না? কী করছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি? নাকি এই ঘটনায় শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে তাঁরা মনেই করেন না? 

পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালাগালির এই অডিও সামনে আসতেই পুরনো প্রসঙ্গ টেনে সরব হয়েছেন বিজেপি নেতা। ২০১৯ সালে অনুব্রতকে গালিগালাজ ও হুমকির অভিযোগে গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। তাঁর দাবি, অনুব্রত ২০ লক্ষ টাকা ধার নেন। পরে টাকা চাইলেই গালিগালিজ ও হুমকির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। তৎকালীন তৃণমূল নেতার দাবি, জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েও উত্তর মেলেনি। এর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিত্যানন্দ। বিজেপি নেতার প্রশ্ন, এবার একই অভিযোগে কেন অনুব্রতকে গ্রেফতার নয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget