এক্সপ্লোর

Anupam Hazra:'উচ্চ নেতৃত্বের সভায় আমায় ডাকা হয় না', অমিত শাহের সভার আগেই বিস্ফোরক অনুপম

Anupam Hazra Attacks West Bengal BJP : 'গত কয়েক বছর ধরেই দেখছি, হয় আমাকে ডাকা হয় না; না হলে এমন সময় ডাকা হয়, যাতে আমি আসব না তারা নিশ্চিত থাকে।' 

শিবাশিস মৌলিক, কলকাতা : লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত ডামাডোল! বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিস্ফোরক অনুপম হাজরা (Anupam Hazra) !  এবার অমিত শাহর সভার আগে ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। ফেসবুক লাইভ করে ব্যক্ত করলেন নিজের ভাবনা। এর আগেও একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্ব নিয়ে চোখা চোখা আক্রমণ করেছিলেন তিনি। আবারও তাই করলেন। এবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, 'গত কয়েক বছর ধরেই দেখছি, হয় আমাকে ডাকা হয় না; না হলে এমন সময় ডাকা হয়, যাতে আমি আসব না তারা নিশ্চিত থাকে।' 

বঙ্গ বিজেপির বিরুদ্ধে, বিক্ষোভের সুর শোনা গিয়েছিল অনেক আগেই। সরাসরি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণও করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দিয়েছিলেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করার পরামর্শ। পাল্টা হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতিও। এর আগে, দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যকে নিশানা করেন অনুপম। আবারও প্রকাশ্যে বিজেপির গৃহদাহ ।


বুধবার ধর্মতলায় বিজেপির সমাবেশ। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে, দলের একাংশের বিরুদ্ধেই ফের আক্রমণাত্মক অনুপম হাজরা। যদিও এপ্রসঙ্গে কোনও মন্তব্য় করেননি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। কিছু বলতে চাননি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আমি জানি না। 'আমার জানা নেই। জানে সভাপতি। আমাদের সভাপতি নির্ভর দল। সব তিনি জানেন।'

">

তিনি আরও বলেন, 'যোগ্য না হলেও স্তাবক বা কাছের মানুষকে জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে'। বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, 'বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।' 

২০১৯ সালে লোকসভা ভোটের আগে, তৃণমূল বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। তবে সেবার লোকসভা ভোটে, বিজেপির প্রার্থী হিসেবে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তীর হেরে যান তিনি। তবে এবছর জুলাইয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে অনুপম হাজরাকে ফের একবার রেখে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন : 

কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ

 

 

সেরা শিরোনাম

ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Suvendu Adhikari-Sajjan Jindal: বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget