এক্সপ্লোর

Pneumonia In China: কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ

Pneumonia Cases : চিনে সম্প্রতি ছড়িয়ে পড়া নিউমোনিয়ার লক্ষণগুলি অনেকটা করোনার মতো। সতর্ক হতে হবে আমাদেরও ? কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অপূর্ব ঘোষ?

অজানা নিউমোনিয়া ( Pneumonia )। আতঙ্ক ঘিরে ধরছে চিনকে। কোভিডের পর কি নয়া শঙ্কার মেঘ? প্রমাদ গুনছে গোটা বিশ্ব। আতঙ্কিত ভারতের মানুষও। আবার কী কোভিডের মতো থাবা বিস্তার করবে নিউমোনিয়া ( Pneumonia In China )? কতটা আতঙ্ক দেশের জন্য ? প্রশ্ন সকলের। তবে আশার কথা, ভারত সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী দেশে শিশুদের মধ্যে নিউমোনিয়ার বাড়বাড়ন্তের উপর নজর রাখা হচ্ছে।  নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।  যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত দেশ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। 

কিন্তু সত্যিই কতটা নিরাপদে দেশ?  এখন পর্যন্ত মূল্যায়ন অনুসারে ভারতে ঝুঁকি তেমন নেই। তবে কোভিডের আতঙ্কও তো প্রথমে মালুম হয়নি। নিউমোনিয়াও সেই ভাবেই ভয়ঙ্কর হয়ে উঠবে না তো ? এই বিষয়ে এবিপি লাইভ কথা বলেছিল শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অপূর্ব ঘোষের সঙ্গে। তিনি তাঁর ভাবনা ব্যক্ত করলেন। 

চিনে সম্প্রতি ছড়িয়ে পড়া নিউমোনিয়ার লক্ষণগুলি অনেকটা করোনার মতো। 

  • জ্বর,
  • সর্দি,
  • কাশি ও শ্বাসকষ্ট 
  • ফুসফুসে সংক্রমণ 
  • কিছু কিছু ক্ষেত্রে শিশুদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। 

এই মুহূর্তে ভারত সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত অজানা নিউমোনিয়া ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।  সরকারিভাবেই ঘোষণা করে হয়েছে, 'সবরকমের পরিস্থিতি মোকাবিলায় দেশের সরকার প্রস্তুত। বিষয়টির উপর পুঙ্খানুমুঙ্খ নজর রাখা হচ্ছে।' ভারত সরকার আরও জানিয়েছে,  বিশেষ করে কোভিড মহামারীর পর থেকে স্বাস্থ্য পরিকাঠামোতে ভারত অনেক উন্নত। 

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অপূর্ব ঘোষ জানালেন, এই মুহূর্তে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিনের ঘটনা। কারণও স্পষ্ট নয়। আমাদের দেশে এর প্রভাব এখনও একেবারেই পড়েনি। তাই বিষয়টি নিয়ে এখন প‍্যানিক না করাই ভাল।  

গত কয়েক সপ্তাহে চিনে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া ও তা থেকে শ্বাসকষ্ট। তবে এখনও পর্যন্ত কোনওরকম কোনও অজানা ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি। আর এর ফলে অসুস্থ হচ্ছে অনেক, তবে মৃত্যুহার ভয় পাওয়ানোর মতো নয়। তাই কোভিডের আতঙ্কের মতো ভয় পাওয়ার কারণ নেই বলেই মনে করছেন ডা. অপূর্ব ঘোষ ( Dr. Apurba Ghosh, Paediatricians) 

) । 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget