এক্সপ্লোর

Hakimul Islam: নির্বাচনী হিংসার পর থেকে পাচ্ছিলেন হুমকি, সশস্ত্র নিরাপত্তারক্ষী পাচ্ছেন আরাবুলপুত্র হাকিমুল

Bhangar News: ভাঙড়ের যুব নেতা হাকিমুল। তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।

রঞ্জিত সাউ, কলকাতা: নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছিলেন। তর পরই নিরাপত্তা পেলেন আরাবুল ইসলামের (Arabul Islam) ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Islam)। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসায় আরাবুল এবং তাঁর ছেলের দিকেও আঙুল উঠেছিল। তার পর নাকি হুমকিও পেয়েছিলেন হাকিমুল। সেই প্রেক্ষিতেই তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধন্ত। একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হচ্ছে আরাবুলপুত্রকে।  (Panchayat Elections 2023)

তৃণমূল নেতা খইরুল ইসলাম, এহসান মোল্লাকেও একজন করে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত

ভাঙড়ের যুব নেতা হাকিমুল। তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম, এহসান মোল্লাকেও একজন করে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে, হাকিমুল এবং যাঁরা নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের সঙ্গে একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন সারা ক্ষণ। রাজ্য প্রশাসনের তরফে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

নিজের গড়েই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হাকিমুল। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের আগে থেকেই লগাতার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। বাবা এবং তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়াা হচ্ছিল বলে জানান। তার পরই সশস্ত্র নিরাপত্তা পেলেন। তাঁর বক্তব্য, "প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মেরে দেওয়ার কথা বলা হচ্ছে। সওকত মোল্লা, আরাবুল ইসলাম মহাশয় এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: Opposition Alliance: বিজেপি বিরোধিতায় বাংলাতেও একসারিতে CPM-TMC-Congress? সাংসদের উক্তিতে জল্পনা

সরাসরি আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হাকিমুল। তাঁর বক্তব্য, আইএসএফ-এর গুন্ডাবাহিনীরা হুমকি দিচ্ছে একেবারে প্রকাশ্য়ে। মিডিয়ার সামনেও আমাদের ধমকাচ্ছে। তৃণমূলের নেতৃত্ব-সহ আমাকে হুমকি দেওয়া হয়। প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম। প্রশাসন যেটা ভাল মনে করেছে, করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।"

প্রাণহানির আশঙ্কা করে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চেয়ে থানায় আবেদন জানিয়েছিলেন আরাবুল-পুত্র হাকিমুল। পোলেরহাট ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ ছিল, "লাগাতার হুমকি পাচ্ছি। জমি কমিটির লোকজন তো প্রকাশ্যেই থ্রেট করে! প্রাণনাশের হুমকি দিয়েছে। আরও অনেকে আছে। অপরাধীরা হুমকি দিচ্ছে।"

তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন বিরোধীরা

সেই সময় যদিও কে বা কারা হুমকি দিচ্ছে, তা খোলসা করেননি আরাবুল। পুলিশকে যা জানানোর জানিয়েছেন, প্রকাশ্যে এ নিয়ে কিছু বলবেন না বলে জানিয়েছিলেন। এখন যদিও সরাসরি আইএসএফ-এর নাম নিচ্ছেন তিনি। বিরোধীরা যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন তাঁরা।

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget