এক্সপ্লোর

Murshidabad News:ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, ধৃত ১

Arms Recovery: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। এবার রেজিনগরের আন্দুলবেড়িয়ার একটি ইটভাটার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। গ্রেফতার ১।

আশিস বাগচি, মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার (Arms Recovery) মুর্শিদাবাদে (Murshidabad)। এবার রেজিনগরের আন্দুলবেড়িয়ার একটি ইটভাটার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। গ্রেফতার ১ (1 Arrested)।

কী ঘটেছিল?
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই কি রাজ্যের নানা প্রান্ত থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা বেশি নজরে পড়ছে? প্রশ্ন তুলছেন অনেকেই। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা সেই তালিকাতেই নতুন সংযোজন। ইটভাটার কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। গ্রেফতার করা হয়েছে ফারুক মল্লিক নামে এক দুষ্কৃতিকে। ধৃতের কাছ থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলিও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

বার বার অস্ত্র উদ্ধার...
গত ডিসেম্বরেও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছিল। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে খোঁজ মেলে বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজের। পুলিশের জালে পড়ে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে ঘটনার দিন সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্ত শুরু করে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্ত শুরু করে। মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা।

তুঙ্গে তরজা:
মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শাখারভ সরকার তখন বলেছিলেন, 'রেজিনগর, বেলডাঙা, ডোমকল, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বোমা গুলি শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের দমাতেই এত অস্ত্র।' সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমানের অভিযোগ, 'ডোমকলকে অশান্ত করার চেষ্টা।' মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মুখ্যমন্ত্রী বলার পরেও সব অস্ত্র উদ্ধার হয়নি। পঞ্চায়েতে ভোটের আগে যা অস্ত্র উদ্ধার হবে তাতে চিনের সঙ্গে ৬ মাস যুদ্ধ করা যাবে।' বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দেয় তৃণমূল।

আরও পড়ুন:'আদানি কে, যাকে রক্ষা করতে আসরে গোটা সরকার?', রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে মোদিকে আক্রমণ প্রিয়ঙ্কার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে

ভিডিও

Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল
CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget