এক্সপ্লোর

Arpita Mukherjee ED Investigation : 'SSC চাকরিপ্রার্থীদের টাকা হাত ঘুরে যেত নেতা-মন্ত্রীদের কাছে : ED র কাছে দাবি অর্পিতার'

অর্পিতার বাড়িতে টাকার পাহাড়ের মাঝেই পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষা দফতরের খাম!অর্পিতার দাবি, চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায়।অর্পিতার বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা : যত সময় এগোচ্ছে, ততই এসএসসি দুর্নীতি তদন্তে আসছে নতুন নতুন মোড়। একের পর এক বিস্ফোরক দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।  SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পাশাপাশি, মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) আটক করেছে ইডি। অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার। 
বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা
একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে ইডি ( ED )সূত্রে। জিজ্ঞাসাবাদে নাকি বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা। সূত্রের দাবি, অর্পিতার বাড়িতে টাকার পাহাড়ের মাঝেই পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষা দফতরের খাম! এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছু জমির দলিল উদ্ধার হয়েছে। এছাড়াও কলকাতা-শহরতলিতে অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ। 


' চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায় ' 
অর্পিতার দাবি, চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায়। জিজ্ঞাসাবাদে অর্পিতা ( Arpita Mukherjee)  নাকি জানিয়েছেন , ‘দালালের হাত হয়ে ধাপে ধাপে টাকা যেত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে। এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। দালালদের কাছ থেকে সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছেন অর্পিতা', দাবি ইডি সূত্রে। 

অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি
অর্পিতার বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি। সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে শুধুমাত্র চিনতেন বলে দাবি করেছেন অর্পিতা। তদন্তকারীদের নজরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget