এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: সোমবার তালিকা প্রকাশ করতে পারে বামেরা, মঙ্গলে তৃণমূল-বিজেপি?

Candidate List: দু'দফায় ভোটগ্রহণ হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২৩ এবং ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। ৪ মে ভোটগণনা।

West Bengal Assembly Election 2026: ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার সবার নজর প্রার্থী তালিকার দিকে। শোনা যাচ্ছে, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। একইদিনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপিও। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বামেরাও। প্রথম দফায় ১৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। প্রার্থী তালিকা নিয়ে জরুরি বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব। শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বৈঠক হয়েছে। কাল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠক, থাকবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। 

দু'দফায় ভোটগ্রহণ হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২৩ এবং ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। ৪ মে ভোটগণনা। প্রথম দফা (২৩ এপ্রিল) - ১৫২টি বিধানসভায় ভোট গ্রহণ হবে প্রথম দফায়। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) - ১৪২টি বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ করা হবে। 

বহু দিন পর এত কম দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২০০১ এবং ২০০৬ সালে শেষ বার এক দফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। ২০১১ সালে ৬ দফায়, ২০১৬ সালে ৭ দফায় এবং ২০২১ সালে ৮ দফায় নির্বাচন হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি, এদিন আরও চার রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। তবে একমাত্র পশ্চিমবঙ্গেই দুই দফায় ভোট হচ্ছে। বাকি রাজ্যগুলিতে ভোট হচ্ছে এক দফাতেই। তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন দু'দফায় ভোট, জানতে চাওয়া হয়। জবাবে জ্ঞানেশ কুমার জানান, সব দিক খতিয়ে দেখে দুই দফায় নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাই এমন সিদ্ধান্ত। 

২৩ এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোটের যুদ্ধ! আর উল্লেখযোগ্যভাবে এবার ভোটের দফা কমে এল ২-এ। যা ২০২১-এর বিধানসভা ভোটের দফার চার ভাগের এক ভাগ! দফা কমানো নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এদিন বলেন, কমিশন বিস্তারিতভাবে বিবেচনা করেছে এবং যে মতামত উঠে এসেছে, তাতে ভোটের দফা কমানোর প্রয়োজন মনে হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget