এক্সপ্লোর

Arpita Mukherjee: জামিনের আর্জি খারিজ, আপাতত একদিনের হেফাজত, কাল ফের আদালতে পেশ করা হবে অর্পিতাকে

Partha Chatterjee Arrested: কাল ফের অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে।

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি (Enforcement Directorate) হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। কাল ফের অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। রবিবার ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করে ইডি। সেখানে সওয়াল-জবাব চলাকালীন ইডির আইনজীবী আদালতে বলেন, "একটা পেঁয়াজ পাওয়া গিয়েছে। খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে।"

অর্পিতার জামিনের আর্জি খারিজ আদালতে

ইডি-র আইনজীবী আরও বলেন, "আলিবাবার বাক্সর মত উদ্ধার হয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকার নগদ। কোথা থেকে পেলেন এত টাকা? জানতে হবে।" এর আগে, পার্থকে সোমবার পর্যন্ত হেফাজত দেওয়া হয় পার্থর। অর্থাৎ সোমবার দু'জনেরই জামিনের আর্জির শুনানি রয়েছে আদালতে।

স্কুল শিক্ষক নিয়োগ মামলায়, দীর্ঘ দিন ধরেই তদন্তকারীদের নজরে পার্থ।  শুক্রবার সকালে আচমকাই তাঁর নাকতলার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তদন্তকারীরা। লেখানে তাঁর বাড়ি থেকে পাওয়া চিরকূটের সূত্র ধরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতার সন্ধান মেলে। তাঁর বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। তাতে অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা এবং ৭৬ লক্ষ টাকার গনা উদ্ধার হয়। 

আরও পড়ুন: Amartya Sen: রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

পার্থর পর গতকাল অর্পিতাকেও গ্রেফতার করেন তদন্তকারীরা। রবিবার  ইএসআই জোকায় মেডিক্যাল টেস্টের পর ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তাঁকে। সেখানে শারীরিক অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হতে চান অর্পিতা, খবর সূত্রের। কিন্তু চিকিত্‍সকরা বলেন, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, ওষুধ খেয়ে চিকিৎসা করলেই চলবে। 

অর্পিতার বিপুল টাকার উৎস জানা যায়নি এখনও পর্যন্ত

তবে সব মিলিয়ে তিন দিন কাটতে চললেও, অর্পিতার ফ্ল্যাটে অত টাকা কোথা থেকে এল, তার সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত। বরং পার্থর সঙ্গে ঘনিষ্ঠতা পরিচয়ের কথা অস্বীকার করেন তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও জানান অর্পিতা। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget