এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ৪

West Bengal: গতকাল গড় শালবনিতে অভিষেকের নবজোয়ার যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙে।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৪৮ ঘণ্টার ডেডলাইন পেরোনোর আগেই গড় শালবনির ঘটনায় তৎপর পুলিশ। অভিষেকের কনভয়ে হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় ঝাড়গ্রাম জেলার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল। ৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

শালবনির ঘটনায় তৎপর পুলিশ: গতকাল গড় শালবনিতে অভিষেকের নবজোয়ার যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙে। একাধিক গাড়িতে ইটবৃষ্টি হয়। পরপর গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। অভিষেক হুঁশিয়ারি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মিদের মুখ খুলতে হবে। না হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। অভিষেকের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় এদিন আটক করা হল ৪ জনকে।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ল কুড়মিদের ক্ষোভ। ইটবৃষ্টি, মন্ত্রীর গাড়িতে ভাঙচুর। তৃণমূলকর্মীদের মারধর থেকে ছুড়ে মারা হয় তৃণমূলের পতাকা। ওঠে চোর চোর স্লোগান। আজ পশ্চিম মেদিনীপুরের শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে, শুক্রবার সন্ধেয় কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি।  

বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই গড় শালবনিতে জমায়েত করছিলেন কুড়মিরা। বিকেলের দিকে মিনিট ৪০ রাস্তা অরবোধও করা হয়। সন্ধেয়, দহিজুড়ির কর্মসূচি শেষ করে লোধাশুলির দিকে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন, ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনিতে উত্তেজনা ছড়ায়। অভিষেকের গাড়ি চলে যেতেই শুরু হয় মুহুর্মুহু ইটবৃষ্টি। মারধর করা হয় তৃণমূল কর্মীদের। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। আহত হন ঝাড়গ্রাম থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।

এদিক এবার খোদ মুখ্যমন্ত্রীর কাছেই দাবি-দাওয়া পেশ করতে চান কুড়মিরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে অনুমতি চেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে চিঠি দিল কুড়মিদের সংগঠন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। এর পাশাপাশি, ফের একবার অভিষেকের কনভয়ে হামলা-যোগ অস্বীকার করে বহিরাগতদের দিকে আঙুল তুলেছেন কুড়মিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কুড়মিদের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির দাবি, ঘোষিত কর্মসূচি অনুযায়ী জঙ্গলমহলে যে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি এলে তাঁর কাছে কুড়মিরা গিয়ে দাবি-দাওয়া জানাবেন ও সংশ্লিষ্ট দলের অবস্থান জানতে চাইবেন। কুড়মিদের দাবি, এর আগে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া-সহ একাধিক জন প্রতিনিধির পথ আটকে দাবি পেশ করা হয়েছে।  

আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget