এক্সপ্লোর

Arunima Pal Update:কেন অরুণিমাকে কামড়? কামড়কাণ্ডের তদন্তে কনস্টেবল ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ

Arunima Pal Update: ঘটনার সময় উপস্থিত ২ মহিলা কনস্টেবলদেরও জিজ্ঞাসাবাদ। কাল ডিসি সাউথের অফিসেই আক্রান্ত অরুণিমাকে ডাকল পুলিশ।

কলকাতা: কামড়কাণ্ডের তদন্তে কনস্টেবল ইভা থাপাকে (Eva Thapa) জিজ্ঞাসাবাদ। ‘কীভাবে গোটা ঘটনা? কেন অরুণিমাকে (Arunima Pal) কামড়? আগে কী হয়েছিল?’। প্রায় আধঘণ্টা ওই কনস্টেবলকে পার্ক স্ট্রিটের (Park Street) অফিসে জিজ্ঞাসাবাদ ডিসি সাউথের (DC South)। ঘটনার সময় উপস্থিত ২ মহিলা কনস্টেবলদেরও জিজ্ঞাসাবাদ। কাল ডিসি সাউথের অফিসেই আক্রান্ত অরুণিমাকে ডাকল পুলিশ। চাকরির দাবিতে বিক্ষোভে ৯ নভেম্বর আন্দোলনকারীকে পুলিশের কামড়। 

কনস্টেবল ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ: চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে, পুলিশের কামড় খেয়েছেন। তারপর আবার অরুণিমা পাল নামে ওই চাকরিপ্রার্থীকেই গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও দেয় কিন্তু, যে পুলিশকর্মীকে ক্যামেরার সামনে কামড়াতে দেখা গেছে, এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই আন্দোলনকারীও পুলিশকর্মীর হাতে কামড়ে দিয়েছিলেন। কিন্তু, বৃহস্পতিবার আন্দোলনকারীরা একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কামড়ানোর আগেও, ওই চাকরিপ্রার্থীকে নিগ্রহ করেছিল পুলিশ। আন্দোলনকারীদের দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, চাকরিপ্রার্থী অরুণিমা পালকে ধরে রয়েছেন দু’জন। সেই অবস্থায় অরুণিমার দিকে তেড়ে যাচ্ছেন ওই মহিলা পুলিশকর্মী।  তারপর তিনজনে মিলে তাঁর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অরুণিমা বাধা দেওয়ার চেষ্টা করলেও, কার্যত হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন তিনজন এরপরই ছুটে গিয়ে চাকরিপ্রার্থী অরুণিমার হাতে কামড় বসান মহিলা পুলিশকর্মী। অরুণিমার হাতে যে মানুষের কামড়ের চিহ্ন রয়েছে, তাতে কার্যত সিলমোহর দেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। 

গত শুক্রবার সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজে যান পুলিশের কামড়ে আহত অরুণিমা পাল। তাঁর ক্ষতস্থান পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসক লিখে দেন - হিউম্যান বাইট। অর্থাৎ মানুষের কামড়ানোর দাগ অরুণিমার হাতে। এই ঘটনায় ইভা থাপাকে (Eva Thapa) জিজ্ঞাসাবাদ ডিসি সাউথের। বুধবার বিকেলে ক্যামাক স্ট্রিটে ধস্তাধস্তির মধ্যে অরুণিমাকে কামড়ে দেন কলকাতা পুলিশের কনস্টেবল ইভা থাপা। শেষপর্যন্ত সেই কামড়ের ঘটনার ৪৮ ঘণ্টা পরে, অভিযুক্ত কনস্টেবল ইভার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন ডেপুটি কমিশনার সাউথ আকাশ মাঘারিয়া। বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক ডেপুটি কমিশনার ‘সাউথ টু’ বুদ্ধদেব মুখোপাধ্যায়কে। লালবাজার সূত্রের খবর, পুরো ঘটনার CCTV ফুটেজ, পুলিশের ক্যামেরায় তোলা ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিভাগীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: "প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে,'' কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget