এক্সপ্লোর

Agnimitra Paul : খালি বালতি বাজিয়ে পানীয় জল সরবরাহের দাবিতে ধর্নায় অগ্নিমিত্রা !

BJP MLA on Sit-in Protest : দু’ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানে বসে থাকলেও, অগ্নিমিত্রার সঙ্গে কোনও পুর আধিকারিকের দেখা হয়নি

আসানসোল : আসানসোলে (Asansol) পানীয় জলের সঙ্কটের অভিযোগে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল পুরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন আসানসোল দক্ষিণের বিধায়ক। 

তাঁর অভিযোগ, পানীয় জলের সঙ্কট চললেও জল সরবরাহে কোনও উদ্যোগ নিচ্ছে না তৃণমূল পরিচালিত পুরসভা। তবে দু’ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানে বসে থাকলেও, অগ্নিমিত্রার সঙ্গে কোনও পুর আধিকারিকের দেখা হয়নি। পুরসভার তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া।

আরও পড়ুন ; দামোদর নদের ওপর স্থায়ী সেতুর দাবি, বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার

এনিয়ে কী বললেন অগ্নিমিত্রা ?

আসানসোল দক্ষিণের বিধায়করে বক্তব্যে, "নিজেদের ঝামেলা-খাওয়াখাওয়ি-তেই ব্যস্ত আসানসোল পুরসভা। কোথাও দুই জন ডেপুটি মেয়র দেখেছেন ? আমাদের আসানসোল পুরসভায় দুই জন ডেপুটি মেয়র দেখতে পাবেন। এখনও কমিটি করতে পারল না। করবে কী করে ? কারণ, দুটো দলের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব। তারা ঝগড়া করে যাচ্ছে। মানুষ পরিষেবা পাচ্ছেন না। আর আসানসোলের মানুষ চোখের জল দিয়ে তেষ্টা মেটাচ্ছেন। যতক্ষণ না মেয়র বা ডেপুটি মেয়র কেউ এসে আমাদের সঙ্গে দেখা করেন, আমাদের আন্দোলন চলবে।"

স্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভে অগ্নিমিত্রা-

দিনকয়েক আগেই আসানসোলে দামোদর নদের ওপর স্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। পাকা সেতু না হওয়ায় তিনি কাঠগড়ায় তোলেন তৃণমূল সরকারকে। পাল্টা জবাব দেয় শাসকদল। 

বছর ছয়েক আগে নৌকা করে চলত পারাপার । যা ফি বর্ষায় ভেঙে পড়ার উপক্রম হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । সেই বাঁশের সেতু, স্থায়ী করার দাবিতে রাস্তায় নামেন আসানসোল দক্ষিণের বিজেপি (BJP)। বিজেপি বিধায়কের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে পশ্চিম বর্ধমানের ধেনুয়া (Dhenua) । যেখানে দামোদরের ওপর তৈরি হয়েছে এই বাঁশের সেতু । ওপারে বাঁকুড়ার (Bankura) সঙ্গে পশ্চিম বর্ধমানের (West Burdwan) ধেনুয়ার সংযোগকারী এই বাঁশের সেতু স্থায়ী করার দাবিতে মঙ্গলবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসেন অগ্নিমিত্রা । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election: কমিশনের নজরে প্রভাবশালী দুষ্কৃতী! পুলিশ-প্রশাসনকে এই কড়া নির্দেশ! 'VIP রাউডি'র ধরতে এবার...
কমিশনের নজরে প্রভাবশালী দুষ্কৃতী! পুলিশ-প্রশাসনকে এই কড়া নির্দেশ! 'VIP রাউডি'র ধরতে এবার...
SIR Supplementary List: ভোটার তালিকা থেকে বাদ ৯০ লক্ষের বেশি নাম, কোথায় যাবেন তাঁরা?
ভোটার তালিকা থেকে বাদ ৯০ লক্ষের বেশি নাম, কোথায় যাবেন তাঁরা?
৬০ লক্ষের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের
৬০ লক্ষের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের
SIR List : রাজ্যে তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ ! কোন কোন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ?
রাজ্যে তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ ! কোন কোন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Embed widget