এক্সপ্লোর

Asansol News: দামোদর নদের ওপর স্থায়ী সেতুর দাবি, বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার

Asansol: বছর ছয়েক আগে নৌকা করে চলত পারাপার। যা ফি বর্ষায় ভেঙে পড়ার উপক্রম হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবার সেই বাঁশের সেতু, স্থায়ী করার দাবিতে রাস্তায় নামলেন অগ্নিমিত্রা। 

কৌশিক গাঁতাইত ও পূর্ণেন্দু সিংহ,আসানসোলে (পশ্চিম বর্ধমান): পশ্চিম বর্ধমানের (Weast Burdwan) আসানসোলে (Asansol) দামোদর নদের ওপর স্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাকা সেতু না হওয়ার জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সরকারকে। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। 

বছর ছয়েক আগে নৌকা করে চলত পারাপার । যা ফি বর্ষায় ভেঙে পড়ার উপক্রম হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । এবার সেই বাঁশের সেতু, স্থায়ী করার দাবিতে রাস্তায় নামলেন আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। 

বিজেপি বিধায়কের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে পশ্চিম বর্ধমানের ধেনুয়া (Dhenua) । যেখানে দামোদরের ওপর তৈরি হয়েছে এই বাঁশের সেতু । ওপারে বাঁকুড়ার (Bankura) সঙ্গে পশ্চিম বর্ধমানের (West Burdwan) ধেনুয়ার সংযোগকারী এই বাঁশের সেতু স্থায়ী করার দাবিতে মঙ্গলবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক । 

অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি (Chandana Bauri)।  আসানসোল দক্ষিণের  বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায়, আসানসোল, বাঁকুড়া ও পুরুলিয়ার অন্যতম  সংযোগকারী এই সেতুটি  অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট আসে, ভোট যায়, সেতু স্থায়ী হয় না। বর্ষায় বেহাল হয়ে পড়ে সেতু। সরকার কাজ করে না।  পূর্তমন্ত্রী বলেছেন, ২৪০ কোটি টাকা অনুমোদন হয়েছে, তার প্রমাণ কই? শ্বেতপত্র প্রকাশ করুন। 

এই বিক্ষোভ চলাকালীন দেখা যায়, কয়েকটি ট্রাক্টর বালি বোঝাই করছে। বিজেপি বিধায়ক এগিয়ে গিয়ে ট্র্যাক্টর আটকান। তাঁর অভিযোগ, ওভারলোড করে বালি পাচার করা হচ্ছে। 

চালককে বলছেন, এটা করা যাবে না। তোমার মালিককে গিয়ে বলবে, আমি এমএলএ, এখানে এ জিনিস করা যাবে না। ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ।  সে সময়  পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরে বালি তোলার গাড়িগুলিকে সতর্ক করে পুলিশ ছেড়ে দেয়।

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget