এক্সপ্লোর

Asansol By-Poll 2022: "এই কেন্দ্রের ভোটার নন", পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারিকে ঘণ্টা দু'য়েক আটক রাখল পুলিশ

Asansol By-Poll 2022: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সৌভিক আনোয়ারের নেতৃত্বে বিজেপি নেতার গাড়ি আটকানো হয়

আসানসোল : ভোটের শুরু থেকেই আসানসোলের বিভিন্ন এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়াল। কোথাও বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, তো কোথাও বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল। এবার জিতেন্দ্র তিওয়ারিকে আটকে রাখল পুলিশ। আর তা নিয়ে ফের উত্তেজনা ছড়াল আসানসোল উপনির্বাচনে।  

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার ঝাঁঝরায় জিতেন্দ্র তিওয়ারিকে ঘণ্টা দুয়েক ধরে আটক রাখল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সৌভিক আনোয়ারের নেতৃত্বে বিজেপি নেতার গাড়ি আটকানো হয়। জিতেন্দ্র এই কেন্দ্রের ভোটার নন, কনভয় নিয়ে তাঁর ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে কমিশনের, এমনই দাবি পুলিশের। 

যদিও কনভয় নয়, তাঁর সঙ্গে মাত্র ২ জন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে দাবি জানান জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি নেতাকে যেতে দেওয়া উচিত ছিল বলে প্রতিক্রিয়া দিয়েছেন লাউদোহার তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। 

এদিকে বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার বাধে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর করা হয়। পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠির বাড়িও মারা হয়। রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। এদিন ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয়। পুলিশের সামনেই তৃণমূলের হামলা, দাবি বিজেপি প্রার্থীর। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, অগ্নিমিত্রার সঙ্গে যিনি এসেছেন তিনি গুন্ডা।

বারাবনিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের পরেই সংবাদ মাধ্যমকে আটকায় পুলিশ। আটকে দেওয়া হয় মিডিয়ার গাড়ি।প্রথমে এক পুলিশ আধিকারিক জানান, জেলাশাসকের নির্দেশ রয়েছে তাই সাংবাদিকদের বাধা। তবে লিখিত নয়, মৌখিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে প্রশ্ন তোলায় প্রায় আধঘণ্টা পর সংবাদমাধ্যমের গাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে কেন আটকানো হল, উত্তর এড়াল পুলিশ। মিডিয়ার ওপর হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করছে পুলিশ, দাবি বিজেপি প্রার্থীর। নির্বাচনের সময় পুলিশ কমিশনের অধীনে, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। এই ঘটনায় সংবামাধ্যমকে ফ্রি মুভমেন্ট করতে দেওয়ার নির্দেশ কমিশনের। কোনও ভুল বোঝাবুঝির জন্য এমনটা ঘটেছে। এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। জানাল কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget