এক্সপ্লোর

Asansol News: ফের প্রশ্নের মুখে নিরাপত্তা, হাসপাতাল থেকে পলাতক বিচারাধীন বন্দি

পুলিশ সূত্রে খবর, সালানপুরের বাসিন্দা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পুরুলিয়া ও আসানসোলে একাধিক চুরির অভিযোগ রয়েছে। 

আসানসোল: আসানসোল জেলা হাসপাতাল থেকে পলাতক বিচারাধীন বন্দি। জেল সূত্রে খবর, চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় বন্দি নন্দিল ভিবলোরকে রাখা হয়েছিল বিশেষ সেলে। গতকাল সেখান থেকেই পালায় ওই বন্দি। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে খবর, সালানপুরের বাসিন্দা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পুরুলিয়া ও আসানসোলে একাধিক চুরির অভিযোগ রয়েছে। 

গতকালও একইভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে (Calcutta Medical College Hospital) এক প্রসূতির দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সন্দেশখালির বাসিন্দা, ৩২ বছরের আছিয়া বিবি গত বুধবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হয়েছিলেন। ওই দিনই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, গতকাল দুপুর ১টা থেকে তাঁকে বেডে পাওয়া যায়নি। এর পরই খোঁজ শুরু হয়। বেনিয়াপুকুর থানায় দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি। আজ সকাল ৯টা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগের পিছন থেকে আচিয়া বিবির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, কুকুর, ইদুরে খুবলে খাওয়ার চিহ্ন রয়েছে শরীরে। ঘটনার পর হাসপাতালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। 

দেহ মিলল প্রসূতি বিভাগের পিছনে: রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে দেহ মিলল প্রসূতি বিভাগের পিছনে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital)  প্রসূতির মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। নজরদারিতে গাফিলতির পাশাপাশি খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। 

সরকারি হাসপাতালে (Calcutta Medical College Hospital)  প্রসূতির রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা। রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে দেহ মিলল প্রসূতি বিভাগের পিছনে। যে ঘটনাকে কেন্দ্র করে মৃতের আত্মীয়রা হাসপাতালে নিরাপত্তার গাফিলতির অভিযোগে সরব। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা, ৩২ বছরের আছিয়া বিবি গত বুধবার ভর্তি হন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই দিনই তাঁর একটি কন্যাসন্তান হয়।  তাঁর আগের একটি ছেলে ও মেয়ে রয়েছে। 

মাথায় ছিল আঘাতের চিহ্ন: মায়ের সঙ্গে বেডেই ছিল সন্তান। রবিবার দুপুরে ২টো নাগাদ জানাজানি হয়, প্রসূতি বেডে নেই। খোঁজাখুঁজি শুরু হয়। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় বেনিয়াপুকুর থানায়। রবিবার রাতে তাঁর খোঁজ মেলেনি। সোমবার সকালে এক নিরাপত্তারক্ষী মহিলাকে প্রসূতি বিভাগের পিছনে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। মাথায় ছিল আঘাতের চিহ্ন।  

সেরা শিরোনাম

Water Logging: সকাল থেকে রান্না বন্ধ, দামোদরের জল ছাড়ার পরেই গৃহবন্দী একাধিক পরিবার, সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে কাঁটা সোনামুখী ব্লকের এই অংশ
সকাল থেকে রান্না বন্ধ, দামোদরের জল ছাড়ার পরেই গৃহবন্দী একাধিক পরিবার, সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে কাঁটা সোনামুখী ব্লকের এই অংশ
Food Safety Department Raid: পুকুরের জলে তৈরি বিরিয়ানি, পচা মাংস ! হোটেলে গিয়ে কী খাচ্ছেন ? খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ভয়ঙ্কর তথ্য ফাঁস
পুকুরের জলে তৈরি বিরিয়ানি, পচা মাংস ! হোটেলে গিয়ে কী খাচ্ছেন ? খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ভয়ঙ্কর তথ্য ফাঁস
West Bengal News Live Updates: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
Jagannath Chattapadhyay: গত ১৫ বছরে তৃণমূলের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ, এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর
গত ১৫ বছরে তৃণমূলের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ, এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা, ক্যাম্পাসে ABVP-র মিছিল; বাইরে প্রতিবাদে SFI
Nepal Flash Flood : নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১২৫০ পার! ত্রাণ শিবিরে হাহাকার, উদ্ধারকাজে তৎপরতা
Firhad Hakim News : ফিরহাদ হাকিমের সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি, সরগরম রাজ্য রাজনীতি | ABP
Abhishek Banerjee : অভিষেকের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার ৬, CCTV ফুটেজ ও এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য
RG Kar: 'পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও গ্রেফতার হয়েছে; এটা তো হওয়ারই ছিল', সোমনাথের গ্রেফতারির পর রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget