এক্সপ্লোর

Asansol: 'চুরি করে মজা লাগল', গৃহকর্তাকে সর্বস্বান্ত করে হোয়াটসঅ্যাপ মেসেজে চোরের চ্যালেঞ্জ!

WhatsApp Theft Message:

কৌশিক গাঁতাইত, আসানসোল: অনলাইনে প্রতারণার শিকার হয়েছে এমন সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। সেই মতো সতর্কতাও নিতে বলে সাইবার বিশেষজ্ঞরা। কিন্তু ঘর থেকে নগদ চুরি করে গৃহকর্তাকে হোয়াটসঅ্যাপে সেই মেসেজ পাঠানো কিছুটা নজিরবিহীন। এবার এমন ঘটনা ঘটেছে আসানসোলে। 'মজা আসলো চুরি করে', চুরি করার পর গৃহকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এরকমই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চোর।                           

এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার সূর্যনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে খবর, পেশায় পরিবহন ব্যবসায়ী রাজেশ গুপ্তর বাড়িতে চুরি হয় ২৪ জানুয়ারি দুপুরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী বাইরের দরজার তালা ভেঙে বাড়িতে রাখা সোনার গয়না ও নগদ মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকা নিয়ে পালায়। যদিও চুরির পরই টের পায় প্রতিবেশীরা। এঁদেরই মধ্যে এক ব্যক্তি তাঁদের তাড়া করলেও মুহূর্তের মধ্যে পালায় ওই চোরেরা। চেষ্টা করেও চোর ধরতে পারেননি তাঁরা।                                               

এ ঘটনা অবশ্য হামেশাই নানা জায়গায় ঘটে থাকে। কিন্তু ট্যুইস্ট এখানেই। চুরি করেই ক্ষান্ত থাকেনি চোর। ২৪ জানুয়ারি রাত ন'টা নাগাদ গৃহকর্তা রাজেশের হোয়াটসঅ্যাপে এক দুষ্কৃতী মেসেজ করে। সেখানে বলা হয়- 'চুরি করে বেশ মজা লাগল। ছ'লক্ষ টাকা পেয়েছি । আমার নাম্বার ট্র্যাক করতে পারবি না । আমি খুব চালাক । আমি পুরো অটোবায়োগ্রাফি জানি। শয়তানের নজর সবার ওপর থাকে।' কেবল একটি মেসেজ নয়। এরপর রাতে আরও কিছু মেসেজ পাঠায় চোর। সেই মেসেজে বলা হয়, 'কী রে, মজা আসলো, কত টাকা গেছে?' এরপর একটি মিমও পাঠায় ওই চোর।                               

আরও পড়ুন, নারকেলের খোলে তৈরি হচ্ছে চা! আজব রেসিপি দেখে হায় হায় করছেন চা-প্রেমীরা

চোরেদের এমন কাণ্ডকারখানায় হতভম্ব গৃহকর্তা। টাকা খুইয়ে লোকসান তো হয়েছে, উপরন্তু এমন মেসেজ পেয়ে হতবাকও। হীরাপুর থানার পুলিশকে সমস্ত মেসেজ দেখানো হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। চুরি করার পর এইভাবে মশকরা করার ঘটনা শিল্পাঞ্চলে এই প্রথম বলেই জানা গিয়েছে। 

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget