এক্সপ্লোর

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

Asish Banerjee Death Mystery: রবিবার সকালে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্য়ুর খবর সামনে আসে। তাতে প্রতিক্রিয়া জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, পাঁচ বারের বিধায়ক তিনি। সেই আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল তৃণমূলের কার্যালয় থেকে। একটি নোটও উদ্ধার হয়েছে, যা 'সুইসাইড নোট' বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বললেন তিনি। (Asish Banerjee Death Mystery)

রবিবার সকালে আশিসের মৃত্য়ুর খবর সামনে আসে। সেই নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীক বলেন, "এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, পুলিশ বলবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত প্রশাসনের।" এরই সঙ্গে শমীক যোগ করেন, "সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ।" (Samik Bhattacharya)

রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এদিন বলেন, "উনি লিখে গিয়েছেন মানেই আত্মহত্যা করছেন, প্রথমেই এটা দিয়ে আমি শুরু করছি না। পুলিশ তদন্ত করে দেখবে। যদি ধরেই নিই উনি আত্মহত্যা করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। তৃণমূলের সবাই যে চোর, তা তো নয়! ১০০ শতাংশ চোর, তা তো বলা যায় না। অনেকে শিরদাঁড়া সোজা করে এসেছেন, এমন গুটিকয়েক মানুষও আছেন।"

আরও পড়ুন: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আশিস। তবে রাজনীতিতে আর আগের মতো সক্রিয় ছিলেন না তিনি। আশিসের মৃত্যুতে এদিন ঋতব্রত বলেন, "সুইসাইড নোটটা হৃদয় বিদারক। ছাত্রাবস্থা থেকে রাজনীতি করেন। তিনি বলছেন, 'ভুল হয়েছে'। গত কয়েক মাসে বিধানসভায় বা দলের বৈঠকে যখন দেখা হয়েছে, নানা বিষয়ে তাঁর আক্ষেপের সাক্ষী আমরা অনেকেই।"

আরও পড়ুন: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

আশিসের এমন পরিণতির জন্য রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলেছেন ঋতব্রত। তাঁর কথায়, "গত ১৫ বছরে বাংলা জুড়ে যে প্রাতিষ্ঠানিক লুঠ হয়েছে, লিগালাইজ়ড ব্লান্ডার হয়েছে, তার কুশীলব হাতেগোনা লোক। কিন্তু তার দায় তৃণমূলের সব কর্মীদের দিতে হচ্ছে। যারা কোনও কিছুর সঙ্গে যুক্ত নয়, অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নয়, তারাও বাদ পড়ছে না। লুঠ এবং অপরাধ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে জনমানসে, আমরা কেউ তার দায় এড়াতে পারছি না। প্রত্যেকের উপর সাংঘাতিক রকমের মানসিক চাপ পড়ছে।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget