এক্সপ্লোর

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতার। নোটে কী লেখা রয়েছে?

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের। বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যার ছত্রে ছত্রে দুর্নীতিতে যুক্ত না থাকার কথা রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের চেয়ারম্যানের পদও ছেড়ে দেন। সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই সরিয়ে নেন নিজেকে। (Asish Banerjee)

রাজ্যের প্রাক্তন মন্ত্রী বা বিধায়কই নন শুধু. বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন আশিস। তিনি তারাপীঠ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। ওই  তারাপীঠ উন্নয়ন পর্ষদে ব্যাপক দুর্নীতি হয় বলে ভোটে জিতে আসার পর অভিযোগ তোলে বিজেপি। সেই নিয়ে শুরু হয় তদন্ত। রাজ্যের তরফে  তারাপীঠ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ, প্রায় ৫০০ কোটি টাকা নয়ছয় হয়েছে, তাতে আশিস-সহ অন্যরা জড়িত ছিল বলে অভিযোগ তুলেছিল বিজেপি। শুধু তাই নয়, রামপুরহাট পুরসভাতেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক ধ্রুব। রামপুরহাট পুরসভাতেও বড় ভূমিকা ছিল আশিসের। সকলের অনুযোগ, অভিযোগ শুনতেন তিনি। তাঁর রহস্যমৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। (Rampurhat TMC Leader Death Mystery)

আরও পড়ুন: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

জানা যাচ্ছে, দুর্নীতির অভিযোগে একেবারে ভেঙে পড়েন আশিস। মনমরা হয়ে পড়েন তিনি। সুইসাইড নোটেও তার উল্লেখ রয়েছে। লেখা রয়েছে, তারাপীঠ উন্নয়ন পর্ষদে কোনও ক্ষমতা ছিল না তাঁর। জেনারেল মিটিংয়ে উপস্থিত থাকা ছাড়া কোনও প্ল্যান পাস করেননি, চেকে সই করেননি। তাই দুর্নীতির অভিযোগ ঠিক নয়। তিনি কোনও ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। রামপুরহাট কলেজে অধ্যাপনার কথাও রয়েছে সুইসাইড নোটে। লেখা রয়েছে, দীর্ঘদিন অধ্য়াপনা করেছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে থেকেছেন, মিশেছেন। কখনও কোনও ছাত্রছাত্রীর থেকে টাকা নেননি। চিঠিতে বার বার করে লেখা রয়েছে, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। চাকরি দুর্নীতি, আর্থিক দুর্নীতি, কারও থেকে টাকা নেওয়া, কোনও কিছুর সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। টাকার বিনিময়ে কিছু করে দেবেন বলে কখনও কাউকে বলেননি। রাজনৈতিক জীবনে বহু মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু টাকার বিনিময়ে কখনও কিছু করেননি। কলেজে অধ্য়াপনা করার সময়ও কোনও অন্যায় সুযোগ সুবিধা নেননি।

আরও পড়ুন: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

পরিবারের জন্যও বার্তা রয়েছে ওই সুইসাইড নোটে। পরিবারের লোকজনের উদ্দেশে লেখা রয়েছে, রাজনীতিতে আসা ভুল হয়েছে তাঁর। রাজনীতিতে এসে প্রতিহিংসার শিকার হয়েছেন। পরিবারের কেউ যেন কখনও রাজনীতিতে আসেন, তাও লেখা রয়েছে। লেখা রয়েছে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যেন বজায় থাকে। অর্থাৎ পারিবারিক কোনও সমস্যা যে ছিল না, তা বোঝা যাচ্ছে। চিঠির একেবারে শেষে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। 

বরাবর পরিচ্ছন্ন ভাবমূর্তি ছিল আশিসের। নিজের এলাকায় তো বটেই, অনুগামীদের কাছে তিনি ছিলেন 'মাস্টারমশাই'। যখনই মিছিল-মিটিংয়ে যেতেন, সাধারণ মানুষ থেকে দলী কর্মীরা ডাকতেন 'স্যর' বলে। দীর্ঘ সময় রামপুরহাট কলেজে অধ্যাপনা করার দরুণ সম্মান পেতেন সকলের কাছ থেকে। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় ভাবমূর্তিতে কালি লাগে। সুইসাইড নোটে সেকথা ফুটে উঠেছে। 

বীরভূম যখন একেবারে লাল-গড়, সেই সমই দু'-দু'বার রামপুরহাট থেকে বিধায়ক হন আশিস। তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের মন্ত্রীও হন। জীবনের শেষ দিন পর্যন্ত জেলা তৃণমূলের চেয়ার ছিলেন তিনি। সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত জেলে যাওয়ার পর আশিসের হাত ধরেই তৃণমূলের সংগঠন দাঁড়িয়ে ছিল বীরভূমে। তাঁর কাছের লোকজন, রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল সকলে জানিয়েছেন, সারাজীবন লড়াই করেছেন যিনি, এভাবে তাঁর মৃত্যু হতে পারে বলে ভাবতেও পারছেন না তাঁরা।

২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসছে বলে যখন হাওয়া উঠছে চারিদিকে, সেই সময়ও জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন আশিস। নিজের ভাবমূর্তি, নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু দুর্নীতির অভিযোগ তাঁকে মানসিক ভাবে দুর্বল করে দেয় বলে দাবি স্থানীয়দের।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget