এক্সপ্লোর

Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

Asish Banerjee Updates: ২রা জুন, বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর ২২ শে জুন নিউটাউনের একটি হোটেলে বৈঠক করে ঋতব্রত শিবির।

রামপুরহাট: দ্বিধাবিভক্ত হয়ে যাওয়া তৃণমূলেও পদ পেয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁকে বীরভূমের চেয়ারম্যান পদে বসিয়েছিল 'কালীঘাট-তৃণমূল'। এর এক মাসের মধ্যে সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আর তার ২০ দিনের মাথায়, আশিস বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়েছিল 'আসল' তৃণমূল বলে দাবি করা 'ঋতব্রত-তৃণমূল'-এর জাতীয় কর্মসমিতিতে। গতকাল তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর, উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির। 

রবিবার বাড়ির কাছে পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে বর্ষীয়ান নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। ২০২৬ এর বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর, দু'ভাগে ভেঙে যায় দল। আশিস বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে বসায় 'কালীঘাট-তৃণমূল'। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিয়ে ঋতব্রত-শিবিরে যোগ দেন আশিস বন্দ্যোপাধ্যায়।

২রা জুন, বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর ২২ শে জুন নিউটাউনের একটি হোটেলে বৈঠক করে ঋতব্রত শিবির। সেখানে নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করে নতুন কমিটি গঠন করা হয়। জাতীয় কর্মসমিতিতে রাখা হয় ২৯ জনকে। যে কমিটিতে নাম ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের। এরপর বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে একাধিকবার দেখা গেছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। এখন তাঁর অস্বাভাবিক মৃত্য়ুর পর তৃণমূলের দুই শিবিরের মধ্য়ে শুরু হয়েছে তরজা!

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত ১৫ বছরে বাংলাজুড়ে যে সংগঠিত ও বৈধ লুঠ হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক যারা কোনও কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তারা কেউ দায় এড়াতে পারছি না এবং মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে।'

কালীঘাট তৃণমূলের  বিধায়ক কুণাল ঘোষ বলছেন, 'আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে, উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমে যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিসবাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে। এগুলো পুলিশ খোঁজ নিক, সত্যি না মিথ্যে।'

এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, 'যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্য়ায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে সেখান থেকে উনি (আশিস বন্দ্য়োপাধ্য়ায়) পদত্যাগ করেন ও তিনি (আশিস বন্দ্য়োপাধ্য়ায়) দূরত্বও বজায় রাখার কথাও জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি। স্বাভাবিকভাবেই কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারেন।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Advertisement

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget