এক্সপ্লোর

Gold Seized: বাংলা থেকে বারাণসীতে পাচারের চেষ্টা, হাওড়া ব্রিজের কাছ থেকে উদ্ধার ৮২ লক্ষের সোনা

Gold Ornaments Seized: সূত্রের খবর, বড়বাজার থেকে বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছিল লক্ষাধিক টাকার সোনা।

প্রকাশ সিনহা, কলকাতা: ভিনরাজ্যে পাচারের আগে হাওড়া ব্রিজের কাছ থেকে প্রায় ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল শুল্ক দফতর। আটক ২ পাচারকারী। সূত্রের খবর, বড়বাজার থেকে বারাণসীতে নিয়ে যাওয়া হচ্ছিল ৩টি সোনার বার। যার ওজন ১ হাজার ৪৯৮ গ্রাম। ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে শুল্ক দফতর।               

 

তবে কেবল হাওড়া স্টেশন থেকেই নয়। এর আগেও রাজ্যের একাধিক এলাকা থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করেছিল শুল্ক দফতর। এদিনের সোনা উদ্ধার ঘিরে রীতিমট চাঞ্চল্যও ছড়িয়েছিল হাওড়ার ওই এলাকায়। কীভাবে এত টাকার গয়না এল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কী উদ্দেশ্য এই সকল প্রশ্নও উঠতে শুরু করে। 

এখনও পর্যন্ত এই ঘটনায় কারওকে গ্রেফতার বা আটক করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে কে বা কারা এর নেপথ্যে রয়েছেন তা খুঁজে দেখা হচ্ছে। এমনিতেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর বেড়েছে সোনার দাম। এর মধ্যে রাজ্যে থেকে সোনা পাচারের চেষ্টা চলছে অনেক এলাকায়।                                        

সম্প্রতি কলকাতা বিমানবন্দর এবং শিয়ালদা স্টেশন থেকেও সোনা উদ্ধার হয়েছিল প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা। দুই জায়গা থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২ জনকে। খবর মিলেছিল গোপন সূত্রে। সেই খবর অনুযায়ী, শিয়ালদা স্টেশন চত্বরে অভিযান চালিয়েছিল শুল্ক দফতর। শুল্ক দফতর সূত্রে খবর, শিয়ালদা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সোনার বার। 

এরই পাশাপাশি কলকাতা বিমানবন্দরেও উদ্ধার হয়েছিল সোনা। শুল্ক দফতর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে ইম্ফল থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করা হয়। ধৃতের শরীরে লুকনো ছিল প্রায় ৪৭ লক্ষ টাকার সোনা।  ওই দুই ধৃত ব্যক্তির থেকে সব মিলিয়ে মোট প্রায় ৭৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। তদন্তকারীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই সোনা। তাঁরা আরও জানান যে এই ঘটনায় আরও কেউ এই সোনা পাচার চক্রে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।                                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget