এক্সপ্লোর

CV Ananda Bose: রাজভবনে নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ, 'এ তো পুরো জটায়ু!' কটাক্ষ ব্রাত্যর

Kolkata Raj Bhawan: এমন দৃশ্য বেনজির বলে মন্তব্য করেছেন নেটিজেনরাও। 

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজভবনে দু'বছর কাটিয়ে ফেলেছেন। সেই উপলক্ষে রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নিজেহাতে মূর্তিটির উন্মোচন করেন তিনি। সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেছেন। এমন দৃশ্য বেনজির বলে মন্তব্য করেছেন নেটিজেনরাও। (CV Ananda Bose)

শনিবার রাজভবনে চিত্র প্রদর্শনী ছিল। স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও হয়। আর তার সূচনাপর্বেই নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল বোস। ভারতীয় জাদুঘর কর্তৃত্বের তরফে ওই মূর্তিটি উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী শ্রী পার্থ সাহা। সেই মূর্তিই শনিবার উন্মোচন করেন রাজ্যপাল বোস। (Kolkata Raj Bhawan)

জাদুঘরের তরফে ছবিটি মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়। আর সেই ছবি সামনে আসতেই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্যপাল নিজে নিজেকে মহান বানাচ্ছেন, নিজেই নিজের পুজো করছেন বলে মন্তব্য করেন অনেকে। রাজ্যপালকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্যও। তিনি লেখেন, 'এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন'।

এ প্রসঙ্গে তৃণমূলের জয়প্রকাশ মজুমদারও রাজ্যপালকে কটাক্ষ করেন। তাঁর কথায়, "আমাদের রাজ্যপাল নিজে নিজের মূর্তি উন্মোচন করেছেন। এমনটা সচরাচর শোনা যায় না। প্রচারে থাকতেই এমনটা করেছেন উনি। এবার কি নিজের মূর্তি নিজে মালা দেবেন উনি?" রাজ্যপাল যে আত্মমগ্ন, এই ঘটনাই তার প্রমাণ বলে মত জয়প্রকাশের। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও রাজ্যপালকে কটাক্ষ করেন। এতে রাজ্যপালের মর্যাদার অসম্মান হল বলে মনে করছেন তিনি। গোটা রাজ্যের জন্যই এই ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সুজন।

শিল্পী পার্থ সাহা ফাইবার দিয়ে রাজ্যপালের ওই মূর্তি তৈরি করেছেন। রাজ্যপালের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ না হলেও, ছবি দেখে মূর্তিটি তৈরি করেছেন তিনি। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল মূর্তিটি তৈরি করতে দেননি। জাদুঘর কর্তৃপক্ষ সেটি উপহার দিয়েছেন তাঁকে। কিন্তু ছবিতে রাজ্যপালকে নিজের মূর্তি উন্মোচন করতে দেখা গিয়েছে। জীবিত ব্যক্তির মূর্তিই বা কেন বসানো হবে, কেনই বা সেটির উন্মোচন হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget