এক্সপ্লোর

Cyclone Fengal Update: অব্যাহত পারদ পতন, ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

Weather Forecast: রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর থাকবে শীতের আমেজ।

কলকাতা: রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ (Winter Forecast)। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা।

শীতের আমেজ বঙ্গজুড়ে: নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। পূর্ব বাংলাদেশের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর থাকবে শীতের আমেজ। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। কলকাতায় ১৭ পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। 

উত্তরবঙ্গের আবহাওয়া: সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা। রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। 

মরশুমে প্রথম কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। রাতের তাপমাত্রা আরও কমল। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ ;মনোরম আবহাওয়া। সকাল ও রাতে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। 

ভিনরাজ্যের আবহাওয়া: ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি চন্ডিগড় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখন্ড উত্তরপ্রদেশে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ultadanga Fire: উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget