এক্সপ্লোর

Ayushman Bharat: আয়ুষ্মান ভারত প্রকল্পে কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা? আর কী কী সুবিধা পাবেন?

কীভাবে আয়ুষ্মান ভারত কার্ডের (PMJAY) আবেদন করবেন? ৭০ বছরের উর্ধ্বে প্রবীণরা কীভাবে এই ৫ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গের হাসপাতাল লিস্ট এবং স্বাস্থ্যসাথীর সঙ্গে এর পার্থক্য জানুন

কলকাতা: রাজ্য সরকারের যেমন স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, তেমনই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। যদিও এই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়নি। তবে এবার পশ্চিমবঙ্গেও চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প। এদিন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 'আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। 

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা (AB-PMJAY) সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প, যা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেয়। এই প্রকল্পের মাধ্যমে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সম্পূর্ণ ক্যাশলেস (নগদবিহীন) ও কাগজবিহীন উপায়ে চিকিৎসা পাওয়া যায়। 


আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রধান সুবিধাসমূহ- 

বার্ষিক ৫ লক্ষ টাকার কভার: পরিবার প্রতি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমা।

ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা: তালিকাভুক্ত হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য কোনো টাকা জমা দিতে হয় না বা দাবি (Claim) করার ঝামেলা নেই।

পরিবার ফ্লোটার কভার: এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল এর ব্যাপ্তি। আপনি এরাজ্যের বাসিন্দা হয়েও যদি দিল্লি বা মুম্বইয়ের কোনও নথিভুক্ত হাসপাতালে চিকিৎসা করান, তবে সেখানেও এই বিমার সুবিধা পাবেন।

রোগ কভার: আগে থেকে থাকা রোগগুলো প্রথম দিন থেকেই এই বীমার আওতায় আসে।

হাসপাতালে ভর্তির খরচ: সার্জারি, ডায়াগনস্টিকস, ওষুধ এবং হাসপাতালে ভর্তির আগের ও পরের ১৫ দিনের খরচ কভার করা হয়।

পোর্টেবিলিটি: এই কার্ড ব্যবহার করে ভারতের যেকোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব।

বিস্তৃত হাসপাতাল নেটওয়ার্ক: সারাদেশের সরকারি এবং বহু বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতাভুক্ত। 

কলকাতার মোট ১০টি বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। দেখে নিন তালিকা-


Ayushman Bharat: আয়ুষ্মান ভারত প্রকল্পে কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা? আর কী কী সুবিধা পাবেন?

সরকারি - বেসরকারি কোন হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা? কীভাবে দেখবেন? 

  • প্রথমে https://nha.gov.in/ -এই ওয়েবসাইটে প্রথমে যান
  • সেখানে Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojna (AB PM-JAY)- এর আওতায় Find Hospitals - এ কিক করুন
  • সেখানে By District অপশনে যান
  • সেখানে রাজ্য এবং জেলা এই অপশনদুটো দিন। ক্লিক করলেই সরকারি এবং বেসরকারি কোন কোন হাসপাতালে এই সুবিধা পাবেন তা দেওয়া থাকবে। 

 

আরও পড়ুন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সবাই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন না। নির্দিষ্ট নাগরিকরাই পাবেন। এই প্রকল্প গরীব এবং দুঃস্থদের সঠিক চিকিৎসা পাওয়ার জন্য আনা হয়েছে। ফলে যাঁরা অসংগঠিত সেক্টরে যাঁরা কাজ করেন বা আর্থিক ভাবে যাঁরা দুর্বল তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।                                       

কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার আওতাভুক্ত হাসপাতালে ভর্তির তৃতীয় দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং অন্যান্য পরীক্ষা করাতে পারবেন রোগী। একই সঙ্গে এক বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন বাংলার মানুষজন। না বললেই নয়, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে একজন ব্যক্তি দেশের যে কোনও প্রান্তে তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাবেন।             

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget