এক্সপ্লোর

TMC: বালিগঞ্জে প্রার্থী বাবুল সুপ্রিয়, আসানসোলে শত্রুঘ্ন সিন্হা, ট্যুইট করে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

AITC: বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলে লোকসভা উপনির্বাচনে প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। ট্যুইট করে দুই প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আশাবুল হোসেন, কলকাতা: বালিগঞ্জে (Ballygunge) বিধানসভা উপনির্বাচনে (Assembly By-Election) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আসানসোলে (Asansol) লোকসভা উপনির্বাচনে (Lok Sabha By-Election) প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shtrughan Sinha)। ট্যুইট করে দুই প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

১২ এপ্রিল আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন। ১৬ এপ্রিল ভোট গণনা।

বাবুলই আসানসোলে বিজেপি সাংসদ ছিলেন। কিন্তু তিনি বিজেপি ছাড়ার পাশাপাশি সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। সেই কারণেই আসানসোল আসনটি খালি হয়। এবার সেখানে উপনির্বাচন হচ্ছে। 

অন্যদিকে, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় বালিগঞ্জ বিধানসভা আসনটি খালি হয়েছে। এবার সেখানে বাবুলকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। গত বছর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছিলেন বাবুল। তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে হেরে যান।

সম্প্রতি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে। রাজ্যজুড়ে তৃণমূলের দাপটে প্রায় মুছে গিয়েছে বিরোধীরা। ৩৩টি পুরসভা পুরোপুরি বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টি পুরসভা জয় পেয়েছে। অর্থাৎ যতগুলো পুরসভায় ভোট হয়েছে, তার মধ্যে প্রায় ৯৪ শতাংশ পুরসভাই দখল করেছে তৃণমূল। কেবলমাত্র দু’টি পুরসভা গেছে বিরোধীদের হাতে। সবুজ ঝড়ের মধ্যেও নদিয়ার তাহেরপুর পুরসভায় জয়ের লাল নিশান উড়িয়েছে সিপিএম। আর দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে নতুন দল হামরো পার্টি। বিজেপি একটিও পুরসভা জিততে পারেনি। একই ফল কংগ্রেসেরও। চারটি পুরসভা ত্রিশঙ্কু হয়। 

পুরভোটে ২ হাজার ১৭১টি ওয়ার্ডে ভোট হয়েছিল। তার মধ্যে ১ হাজার ৮৬৬টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। আসনের নিরিখে দ্বিতীয় স্থানে বিজেপি। তারা জিতেছে ৬৩টি আসনে। তৃতীয় কংগ্রেস। তাদের ঝুলিতে ৫৯টি ওয়ার্ড। চতুর্থ স্থানে বামেরা। ৫৭টি ওয়ার্ডে জিতেছে তারা। অন্যান্যদের ঝুলিতে ১১৯টি ওয়ার্ড।

১০৮টি পুরসভার ভোটে প্রাপ্ত ভোটের নিরিখে প্রথমস্থানে তৃণমূল। তারা প্রায় ৬৩ শতাংশ ভোট পেয়েছে। ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা। তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ১৩ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট। নির্দল ৫ শতাংশ।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget