এক্সপ্লোর

Babul Vs Dilip : "ভারতীয় নতুন রাজ্য সভাপতি...আবার ভুল বাংলা !" 'ট্যুইটারে ফের দিলীপকে আক্রমণ বাবুলের

ট্যুইটারে দিলীপ ঘোষের লেখার ভুল ধরে মোটা লাল কালি দিয়ে করলেন আন্ডারলাইন। লিখলেন, 'on a lighter note এটা বলতেই হচ্ছে যে আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে | "

কলকাতা : 'ওনার আগামী জীবন সুখের হোক' রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরানোর পর ট্যুইটারে বাবুলের পোস্ট। তবে এখানেই শেষ নয় ! আবারও দিলীপ ঘোষের বাংলায় ভুল ধরলেন তিনি। লিখলেন ... 'আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে' 

তৃণমূলে যোগ দেওয়া ইস্তকই দিলীপ ঘোষকে নিশানা করে চলেছেন বাবুল। বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে দিলীপকে সরিয়ে দেওয়ার পরও সেই সিলসিলা জারি রাখলেন তিনি। ট্যুইটারে দিলীপ ঘোষের লেখার ভুল ধরে মোটা লাল কালি দিয়ে করলেন আন্ডারলাইন। লিখলেন, 'on a lighter note এটা বলতেই হচ্ছে যে আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে | "ভারতীয় নতুন রাজ্য সভাপতি..." মানে কি??? আবার ভুল বাংলা !!'



ট্যুইটারে দিলীপ ঘোষ  প্রথমে সম্ভবত লিখেছিলেন, 'ভারতীয় নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি |' সম্ভবত 'জনতা পার্টির' শব্দ দুটি তিনি মিস করেছিলেন। পরে অবশ্য তাঁর ট্যুইটার হ্যান্ডেলে সঠিক লেখাটিই দেখা যাচ্ছে। তিনি লেখেন, 'ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি |'



বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের মতানৈক্য বারবার প্রকাশ্যে এসেছে! বর্তমানে শিবির বদলে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন! তারপর আরও বেড়েছে দু’পক্ষের দ্বৈরথ! বাবুল বলেন, ' দিলীপ ঘোষ রাজনীতিতে আমার জুনিয়র, ২১-এর নির্বাচনে বিজেপির পরাজয়ের দায় দিলীপের, মুড়ি মিছরির মতো যখন দলে লোক নেওয়া হচ্ছিল, আমি প্রতিবাদ করি, তাই মন্ত্রিত্ব যায়

অতীতে একই দলে থাকলেও, বারবার দু’জনের মতপার্থক্য এবং তরজা সামনে এসেছে। জুলাই মাসে, মোদি মন্ত্রিসভার শেষ রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। তা নিয়ে ফেসবুকে  লেখেন, ধোঁয়া যখন আছে, তখন নিশ্চিতভাবেই কোথাও আগুনও লেগেছে!  কিছুক্ষণ পরেই ফের বাবুল সুপ্রিয় পোস্ট করে বলেন, হ্যাঁ, আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং আমি তা করেছি!!
এ নিয়ে কটাক্ষ করতে শোনা যায় দিলীপ ঘোষকে! দিলীপ বলেন , ' তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হলে কি ভাল হতো?' এরপর CAA এবং NRC বিরোধিতা ঘিরেও দিলীপ ও বাবুলের তরজা চরমে ওঠে। 



সেরা শিরোনাম

আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget