এক্সপ্লোর

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

BJP Extortion Allegation: উলুবেড়িয়া পুরসভায় বিজেপির বৈঠকে প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে দেখা গিয়েছে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে।

হাওড়া : বিজেপির 'তোলাবাজ অস্বস্তি' কাটছেই না। এবার প্রকাশ্যে রাজ্যের মন্ত্রীকে প্রশ্ন বিজেপি কর্মীর। 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' অস্বস্তি বাড়িয়ে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন বিজেপি নেতার। উলুবেড়িয়া পুরসভায় বিজেপির বৈঠকে প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে দেখা গিয়েছে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে। এই প্রসঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখাঁ। 'পুলক রায়ের ঘনিষ্ঠ নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনা একটা তোলাবাজ। উনি একজন ঠিকাদার, নানা ধরনের দুর্নীতিতে যুক্ত। সবার জন্য বাড়ি প্রকল্পেও দুর্নীতি করেছেন ওই ঠিকাদার', অভিযোগ বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখাঁর। 

পাল্টা উমেশ রাইয়ের দাবি, 'আমি সবাইকে চিনি না, অফিসার, কাউন্সিলর-সহ অনেকে বৈঠকে ছিলেন।' রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী এবং ওই বিজেপি কর্মী। সোমনাথকে এও বলতে শোনা যায়, 'আমি ভিতরেই বলতে গেছিলাম। আমাকে যেভাবে বের করে দিল, কলার ধরে বের করে দেওয়া হয়েছে, তাই বাইরে এসেছি।' সোমনাথের মূল ক্ষোভ এই নিয়েই যে, একজন তোলাবাজের সঙ্গে কেন বৈঠক করেছেন রাজ্যের মন্ত্রী। 

তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা 

সোমনাথ সাধুখাঁর অভিযোগ, 'দুর্ভাগ্যবশত একটা ভিডিও পেলাম যে পুরসভার ভিতরে বাবুসোনা বলে একটি দালাল, একজন ঠিকাদার, সবার জন্য বাড়ি প্রকল্পে বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, সে পুরসভার ভিতরে প্রশাসনিক বৈঠকে, তাকে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল... এই বিষয়টা দেখার পর আমি ব্যক্তিগতভাবে ভিতরে মন্ত্রীর সঙ্গে কথা বলতে যাই। দু'নম্বরি টাকায় যে ফুলেফেঁপে উঠেছে, দুর্নীতিবাজ যে লোক, যে বিজেপির উপর অত্যাচার করেছে, তার সঙ্গে কীসের বৈঠক থাকতে পারে।' 

পাল্টা উমেশ রাই বলছেন, 'কে ঠিকাদার, কে কাউন্সিলর, কে দালাল, কে চেয়ারম্যান... আজকের তো ১২জন কাউন্সিলরের সঙ্গে পরিচয় হল, তাঁদের নামও জানলাম না। আমার কাজ আমি ভালভাবে জানি, বুঝি। দুর্নীতি দূর করার জন্যই নতুন সরকার এসেছে, আমি এসেছি। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানে যেখানে নাগরিক পরিষেবায় দুর্নীতি হয়েছে খতিয়ে দেখব, তদন্ত হবে। যারা এভাবে ভুলভাল টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget