এক্সপ্লোর

Bad Road Controversy: বেহাল রাস্তা, সংস্কারের দায়িত্ব কার? চলছে টানাপোড়েন, দুর্ভোগে সাধারণ মানুষ

Bankura and N24 Paraganas: খন্দপথে ঝুঁকির যাতায়াত। বেহাল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা। ২ জেলায় বেহাল রাস্তা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু রাস্তা সারানোর দায় কার?

প্রসূন চক্রবর্তী ও সমীরণ পাল: বাঁকুড়ার (Bankura) ইন্দাসে পূর্ত দফতর আর রেলের টানাপোড়েনে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা (bad road)। চূড়ান্ত নাকাল হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কে রাস্তা সারাবে, তা নিয়ে চলছে চাপানউতোর। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বাগদায় খারাপ রাস্তায় চলাই দায় হয়ে উঠেছে বাসিন্দাদের। এখানেও রাস্তা সারাই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। 

রাস্তা সারাতেও সংঘাত! 

খন্দপথে ঝুঁকির যাতায়াত। বেহাল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা। দুই জেলায় বেহাল রাস্তা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু রাস্তা সারানোর দায় কার? তাই নিয়ে চলছে টানাপোড়েন।

কোথাও একেবারে হেলে গিয়েছে গাড়ি, কোথাও বসে গেছে গাড়ির চাকা। এই ছবি বাঁকুড়ার ইন্দাসের। ইন্দাস স্টেশনের গা ঘেঁষে এই রাস্তা চলে গিয়েছে পূর্ব বর্ধমানের মশাগ্রামের দিকে। স্টেশন লাগোয়া রাস্তাও বেহাল। স্টেশন লাগোয়া ৫০ মিটার রাস্তার এমনই হাল। স্থানীয়দের অভিযোগ, বছর পাঁচেক ধরে রাস্তা সংস্কার হয়নি। 

ইন্দাসের বাসিন্দা সুব্রত রায়ের কথায়, 'রেলের রাস্তা পঞ্চায়েতের রাস্তা নিয়ে ঝামেলা। সাধারণ মানুষ মরবে নাকি? সরকার কী ভাবছে?' ইন্দাসের টোটো চালক সুশোভন সিংহের কথায়, 'স্টেশনের প্যাসেঞ্জার নিতে বিরাট সমস্যা হয়। যে কোনও মুহূর্তে উল্টে পড়ে যেতে পারে। রিস্ক নিয়ে গাড়ি চালাই।'

কিন্তু রাস্তার সংস্কারের দায়িত্ব কার? PWD ও রেল একে অপরের দিকে দায় ঠেলাঠেলি। ইন্দাস পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি চন্দন রক্ষিত বলেন, 'এগুলো রেলের রাস্তা, বারবার বলেছি। কাঁচামাল এনেছিলাম, রেল রিপেয়ার করতে দেবে না।' রেলের তরফে দ্রুত রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অন্যদিকে একই হাল উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তার। চলছে ঝুঁকির যাতায়াত। প্রায় ৪ কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়ে কঙ্কালসার চেহারা। জুতো হাতে নিয়ে যাতায়াত করেন আশপাশের ৪-৫টি গ্রামের বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দা আলি হোসেন তরফদারের অভিযোগ, 'মেন হচ্ছে রোগীপত্র হলে রাতে কোনও গাড়ি আসছে না, রাস্তায় হেঁটে বা গরুর গাড়ি ছাড়া উপায় নেই।' অটো চালক কালীপদ বিশ্বাস বলছেন, 'রাস্তা স্লিপ হয়ে গেছে। বহু বছর ধরে রাস্তা খারাপ।'

আরও পড়ুন: Kharagpur: 'ভোট লুঠ করতে এলে পুলিশ থেকে তৃণমূল, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে', হুঁশিয়ারি খড়গপুরের বিজেপি নেতার

কেন্দ্রীয় প্রকল্পের অধীন এই রাস্তা সারানো নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি চলছে অনেক বছর ধরে। পঞ্চায়েত ভোটের পরেও এর ব্যতিক্রম ঘটেনি। বাগদার কনিয়াড়া ১ পঞ্চায়েতের বিজেপি নেতা ও প্রধান সমীর বিশ্বাস বলেন, 'এর আগে যারা ছিল পঞ্চায়েত সমিতির কাজ করেনি। পঞ্চায়েত সমিতি আশ্বাস দিলেও বিশ্বাসী নই।' বাগদা পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সহ সভাপতি তরুণ ঘোষ বলছেন, 'দিল্লি সরকার টাকা দেয়নি, সংস্কার হয়নি। ওরা টাকা দেবে না। অন্য স্কিম থেকে সংস্কারের কথা ভাবছি।'

এই টানাপোড়েনে রাস্তা সংস্কার আদৌ হবে কি না, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget