এক্সপ্লোর

Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বন্ধ বিমান ওঠানামা

Bagdogra Airport: বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা  গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ ফাটল দেখা যায়। তার আগে পর্যন্ত ৩টি বিমান নেমেছে। রানওয়েতে ফাটল হওয়ার আপাতত বন্ধ পরিষেবা।

সনত ঝা, শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) রানওয়েতে ফাটল। বন্ধ বিমান ওঠানামা। এদিন সকালে ফাটল দেখা যায়। এরপরই দ্রুততার সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে কর্তৃপক্ষ। ফাটল থাকার কারণে এই রানওয়েতে কোনও বিমান ওঠানামা করছে না। জরুরি ভিত্তিতে রানওয়ে সারানোর কাজ শুরু হয়েছে।  

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা  গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ ফাটল দেখা যায়। তার আগে পর্যন্ত ৩টি বিমান নেমেছে। রানওয়েতে ফাটল হওয়ার আপাতত বন্ধ পরিষেবা। সূত্রের খবর, ৪ ঘণ্টা সময় লাগবে রানওয়ে সারাতে। তারপরই পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।  

অন্যদিকে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport)। রানওয়ের কাজের জন্যই ১৪ দিন পরিষেবা বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। তবে জানানো হয়েছে, এরপর ২৬ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮-বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা। আর রানওয়ের কাজ শুরুর আগেই ফাটল দেখা গেল সেখানে। মনে করা হচ্ছে, বিকেলের মধ্যে ফাটল সারানোর কাজ শুরু হবে।

এর আগেই ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষের তরফে। রানওয়ে সংস্কারের জন্য শিলিগুড়ির (Siliguri) বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে ভারতীয় বায়ুসেনা। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে ৮-৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে৷ ফলে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তে চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। এপ্রিল মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ব্যবসায় তার প্রভাব পড়বে বলে তাঁদের আশঙ্কা। 

আরও পড়ুন: Councilors Murder: ২ কাউন্সিলরকে খুন, স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি আইনজীবীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget