এক্সপ্লোর

Bageswar Baba : দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্যে ঝড়, সামাল দিতে গ্লাসগো থেকে সাফাই 'বাগেশ্বর বাবা'র ? কী বললেন?

গতকাল দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার ফতোয়া প্রসঙ্গে এই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : দুর্গাপুজোয় বাঙালি কী খাবে?  সেই নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার এই নিদানে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই আবহেই  স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে মুখ খুলেছেন বাগেশ্বর বাবা।                          

বৃহস্পতিবার কালীঘাটে পুজো দিয়ে, সেখানে ভোগ খেয়ে,  বাগেশ্বর বাবা-র আমিষ মন্তব্য নিয়ে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'একজন বাবা তাঁর মত প্রকাশ করেছেন। যে গ্রহণ করার করবেন, যে করার নয়, করবেন না। গতকাল দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার ফতোয়া প্রসঙ্গে এই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একইসঙ্গে বাগেশ্বর বাবার বিরুদ্ধে ভবনীপুর থানায় কংগ্রেস বিক্ষোভ দেখানোয়, গ্রেফতারির নির্দেশও দেন তিনি। বাংলা-বাঙালি এবং দুর্গাপুজোর অপমান বরদাস্ত করব না। পাল্টা বললেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। 

এদিকে, স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে  মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবা কার্যত তাঁর দুর্গাপুজোয় বাঙালির খাওয়া-দাওয়া নিয়ে মন্তব্যের ব্যাখ্যাই দিলেন । বললেন,  'আমি আপনার খাওয়া নিয়ে কেন বলব! আপনারা তো আমাদের নিজের। আমি কেন বলব? '      

ঠিক কয়েকদিন আগে রাজ্যে এসে এই ধীরেন্দ্রনাথ শাস্ত্রীই কী মন্তব্য করেছিলেন? 'দুর্গা প্যান্ডেলের পিছনে অথবা মঞ্চের নীচে অনেকে আমিষ খাবার খায়। এদেরকে ধার্মিক বলা যায়? আমি চাই এদেরকে ধার্মিক নয়, ভণ্ড বলে ডাকা হোক।'              

পশ্চিমবঙ্গের রাজনীতির আকচাআকচির মধ্য়ে, এক নতুন বিতর্ক উস্কে দিয়েছেন 'বাগেশ্বর বাবা', মানে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সম্প্রতি আমাদের রাজ্য়ে এসে তিনি বলেছেন,  "দুর্গাপুজোর সময়ে আমিষ খান, তাঁরা ভণ্ড"। প্রত্য়াশিতভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, তা ঠিক করে দেবেন মধ্য়প্রদেশের এক হিন্দিভাষী বাবা! আর এত বছর ধরে মন-প্রাণ দিয়ে দুর্গাপুজোয় মেতে ওঠা বাঙালি, আজ তাঁর ফতোয়া না মানলে ভণ্ড! এই আবহে রাজ্যে বিজেপির বেশিরভাগ হেভিওয়েট নেতাই বলেছেন, তাঁরা দুর্গাপুজোয় আমিষ খাওয়ার পক্ষেই। কিন্তু এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করল বইকি। 

বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথিতে মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিকে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী আমিষ ভোগই খান। কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, 'একজন বাবা তাঁর মত প্রকাশ করেছেন। যে গ্রহণ করার করবেন, যে করার নয়, করবেন না। ' 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget