এক্সপ্লোর

Baguiati Incident: অপরিচিত কেউ এলে চিৎকার করত কুকুর, বাগুইআটি খুনে সেই সূত্রই ধরিয়ে দিল নিহতের দাদাকে

Baguiati Murder Case Update: নিজের হাতে অসুস্থ ভাইকে খুন করে লুঠের নাটক করেছিলেন দাদা? পোষা কুকুরের সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশি তদন্তে।

আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও জয়ন্ত পাল, কলকাতা: বাগুইআটিতে বাড়ির মধ্যে অসুস্থ যুবককে খুনের ঘটনায় গ্রেফতার করা হল নিহতের দাদাকে। পুলিশের দাবি, অসুস্থ ভাইয়ের চিকিৎসার খরচ থেকে রেহাই পেতে ও সম্পত্তি সংক্রান্ত বিবাদে ভাইকে খুন করেন অভিযুক্ত। পুলিশের চোখে ধুলো দিতে আলমারি ভেঙে লুঠের নাটক করা হয় বলে অভিযোগ।নিজের হাতে অসুস্থ ভাইকে খুন করে লুঠের নাটক করেছিলেন দাদা? পোষা কুকুরের সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশি তদন্তে। বাগুইআটিতে যুবককে খুনের ঘটনায় গ্রেফতার করা হল নিহতের দাদা কৃষ্ণ রাজবংশীকে।

আরও পড়ুন, "মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা, পদক্ষেপ নেওয়া হোক", কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ BJP বিধায়কের

বাগুইআটি খুনে নিহতের দাদাকে ধরিয়ে দিল পোষ্য

নিহত যুবকের বাবা বলেন, 'ও (ছোট ছেলে) অনেকদিন ধরে অসুস্থ, বহুদিনই, হিসেবে ১০-১২ বছর।  কপালে ছিল এটা। নাহলে ওরা এরকম করবে, আমি জানি না ঠিক। এখনও আমাকে কেউ বলেনি। আমাকে ফোন করল যে, বাড়ি এসো। বড় ছেলেই ফোন করেছিল।'রবিবার বাগুইআটির রঘুনাথপুর সরকার বাগানে বাড়ি থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বলরাম রাজবংশী নামে ২৮ বছরের ওই যুবককে খুন করে লুঠপাট চালানো হয় বলে ওঠে। গোটা ঘর লন্ডভন্ড অবস্থায় পড়েছিল। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে ছিল গয়নার বাক্স। আলমারি ছিল ভাঙা অবস্থায়। প্রায় ১০ লক্ষ টাকার বেশি গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু অপরিচিত ব্যক্তি ঘরে ঢুকে লুঠপাট চালালে, পোষ্য কুকুর কেন চিৎকার করল না? সেই থেকেই সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের। এরপর নিহত বলরাম রাজবংশীর দাদা কৃষ্ণ রাজবংশীকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বয়ানে অসঙ্গতি,দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, তাঁর বয়ানে অসঙ্গতি মেলে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত। বাগুইআটির বাসিন্দা  বিশ্বজিৎ মণ্ডল বলেন, আমাদের এখানে এরকম প্রথমবার ঘটল। ভাবতেও পারিনি ওর দাদা ওকে এই ঘটনাটা ঘটাবে। আমরা সবাই শুনে অবাক হয়ে গেলাম যে ওর দাদা এরকম ঘটনা ঘটিয়েছে। কারও সাথে কথাবার্তা বলত না। ওরা নিজেদের মতোই থাকত সবসময়।পুলিশ সূত্রে খবর, অসুস্থ ভাইয়ের চিকিৎসার খরচ থেকে রেহাই পেতে ও সম্পত্তিজনিত কারণেই তাঁকে খুন করেন দাদা কৃষ্ণ রাজবংশী।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Advertisement

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget