এক্সপ্লোর

Bhangar News: সওকতের বিরুদ্ধে সংঘাতে এবার একজোট আরাবুল-কাইজার, দলেরই বিধায়কের বিরুদ্ধে একমঞ্চে ভাঙড়ের ২ প্রতিদ্বন্দ্বী

Saukat Molla: এক সময় যাঁদের মধ্য়ে তুমুল বিরোধ ছিল, সেই আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে সওকত মোল্লাকে হটানোর ডাক দিলেন।

হিন্দোল দে, ভাঙড় : বিধানসভা ভোটের আগে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম চেহারা নিল। ভাঙড়ে এক সময়ের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে সওকত মোল্লাকে হটানোর ডাক দিলেন। এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত মোল্লা। এই সমস্ত মারাত্মক অভিযোগ কোনও বিরোধী নেতার নয়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষককে কাঠগড়ায় তুললেন আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। এদের মধ্যে আরাবুল ইসলাম এখন সাসপেন্ডেড তৃণমূল নেতা। তাঁর অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকত মোল্লাকে নিশানা করেছেন কাইজার আহমেদও। দুজনেরই অভিযোগ, সওকত মোল্লাই ভাঙড়কে অশান্ত করে রেখেছে। তৃণমূলকে গড়লেন যাঁরা, তাঁদেরকেই মিথ্যা মামলা দিয়ে সরানো হয়েছে। এই আক্ষেপও শোনা গেল তাঁদের মুখে। সওকত মোল্লার প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ভাঙড়ে চরম আকার নিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এক সময় যাঁদের মধ্য়ে তুমুল বিরোধ ছিল, সেই আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে সওকত মোল্লাকে হটানোর ডাক দিলেন। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি জানিয়েছেন, এব্য়াপারে যা জানানোর, তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন। সওকত মোল্লার বক্তব্য়, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের বক্তব্য়কে তিনি গুরুত্ব দিতে চান না। এব্য়াপারে যা জানানোর, তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন। যদিও এর আগেই তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছিলেন সওকত মোল্লা। 

বিধানসভা ভোটের আগে ভাঙড়ে চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ভাঙড়ের এক সময়ের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে, ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে বেনজির আক্রমণ করলেন। গত মঙ্গলবার, কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল নেতার দেওয়া সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে জনা ৩০-৪০ জনের একটি দল। কাইজার আহমেদের অভিযোগ, এখান থেকেই তাঁর বাড়ির উদ্দেশে বোমাবাজি করা হয়েছিল। তার আগে, গত ২৫ অক্টোবর, হামলা চালানো হয় কাইজার আহমেদের অফিসেও। বাড়িতে বোমাবাজির ঘটনায় ভাঙড় থানায় ইমেল করে অভিযোগ জানান তৃণমূল নেতা কাইজার আহমেদ। যেখানে নাম ছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। আর এবার সাসপেন্ডেড তৃণমূল নেতা, আরাবুল ইসলামকে পাশে নিয়ে সওকত মোল্লাকে উৎখাতের ডাক দিলেন কাইজার আহমেদ। 

'শত্রুর শত্রু এখন বন্ধু', আরাবুল-কাইজারের নিশানায় সওকত। সওকতের বিরুদ্ধে সংঘাতে এবার একজোট আরাবুল-কাইজার। দলেরই বিধায়কের বিরুদ্ধে একমঞ্চে ভাঙড়ের ২ প্রতিদ্বন্দ্বী। ভাঙড়ে যৌথ সাংবাদিক বৈঠক করে সওকতকে হঠানোর ডাক। এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত, ভাঙড়কে অশান্ত করে রেখেছে সওকতই, একসুরে দাবি ২ প্রতিদ্বন্দ্বীর। অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকতকে নিশানা কাইজারের। ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষকের বিরুদ্ধেই একসুরে আক্রমণে আরাবুল-কাইজার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget