এক্সপ্লোর

Balurghat College clash: কলেজ ছাত্রীর ওড়না ধরে টানাটানির জেরে ছাত্রদের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, কান কাটল পড়ুয়ার

College Student Clash: কলেজ ছাত্রীর ওড়না ধরে টানাটানির অভিযোগে ছাত্রদের দুটি গোষ্ঠীর সংঘর্ষ হল বালুরঘাট কোয়েড কলেজে। এর জেরে কান কাটল এক ছাত্রের। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: একজন কলেজ ছাত্রীর ওড়না ধরে টানাটানির জেরে ছাত্রদের দুটি গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হল বালুরঘাট কলেজ চত্বর (Balurghat College clash)। পাশাপাশি সংঘর্ষের জেরে কান কাটল এক পড়ুয়ারও। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটল এক কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েড কলেজে। ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষের প্রায় পাঁচজন কলেজ পড়ুয়া। 

আরও পড়ুন: Bakshirhat News: দলের মহিলা উপপ্রধানকে অপহরণের অভিযোগ খোদ বিজেপির বিরুদ্ধে, থানার দ্বারস্থ অপহৃতার স্বামী

কলেজ পড়ুয়াদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার কলেজের থার্ড ইয়ারের পড়ুয়ারা হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল। অভিযোগ সেখান থেকে ফেরবার সময় বাসের মধ্যে একজন কলেজ ছাত্রীর ওড়না বিয়ে টানাটানি করে একদল ছাত্র। বিষয়টি জানাজানি হওয়ার পর তুমুল নিয়ে বচসা বাধে ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে। বৃহস্পতিবার ওড়না টানাটানির ঘটনায় অভিযুক্তদের ছাত্রদের মধ্যে একজন বালুরঘাট কোয়েড কলেজে আসতেই তার উপর বাঁশ নিয়ে চড়াও হয় কলেজের বেশকিছু ছাত্র। যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। 

যদিও আহত কলেজ ছাত্রর দাবি, শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে। যেখানে ছাত্রীদের কোনও ব্যাপারই নেই। ভিত্তিহীন এই ধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচামা দিতে চাইছে কিছু ছাত্র। উল্টে বাসের মধ্যে কিছু ছাত্রের উৎশৃঙ্খলতার প্রতিবাদ জানানোর কারণেই তাঁর উপর এমনভাবে চড়াও হয়েছিল অভিযুক্তরা। যদিও কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর দাবি, এই ধরনের বড় কোনও ঘটনাই ঘটেনি। আর তাঁর কাছে এই নিয়ে কোনও অভিযোগও আসেনি। কিছু ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। যদিও বিষয়টিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এখনও রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget