এক্সপ্লোর

Bakshirhat News: দলের মহিলা উপপ্রধানকে অপহরণের অভিযোগ খোদ বিজেপির বিরুদ্ধে, থানার দ্বারস্থ অপহৃতার স্বামী

BJP Inner clash: দলের মহিলা উপপ্রধানকে অপহরণের অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিরহাট এলাকায়। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পরেই কটাক্ষ করেছে তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল ঘিরে নাটকীয় ঘটনা ঘটল কোচবিহারে। নিজের দলের মহিলা উপপ্রধানকেই অপহরণের অভিযোগ উঠল খোদ বিজেপির (BJP) বিরুদ্ধে। স্ত্রীকে অপহরণের অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির বিরুদ্ধে বক্সিরহাট (Bakshirhat) থানার লিখিত অভিযোগ দায়ের করেছে অপহৃত উপপ্রধানের স্বামী। এদিকে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিজেপিকে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও অপহরণের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহারে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল। আর বেশিরভাগর ক্ষেত্রেই তৃণমূল গায়ের জোরে এই দলবদল করাচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

আরও পড়ুন: TMC Rift In Onda: শহিদ দিবসের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির

দু-দলের এই টানাপোড়েন মাঝে গত শনিবারই তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত বারকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু বর্মনকে অপহরণের অভিযোগ উঠেছিল। তৃণমূলের বিরুদ্ধে স্বামীকে অপহরণের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রধানের স্ত্রী। এর কয়েক ঘণ্টার মধ্যেই জেলা পার্টি অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন  ওই বিজেপি প্রধান বাবলু বর্মন। 

এদিকে ওই ঘটনার পরেরদিনই দলের উপপ্রধান লিপিকা রায় বর্মনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায়। তারপর থেকে তিনদিন ধরে স্ত্রীর সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই স্বামী বিভূতিভূষণ বর্মনের। ভুল বুঝিয়ে তাঁর স্ত্রীকে অপহরণ করে অন্যত্র পাচার করে দিতে পারে এই আশঙ্কায় দলেরই মণ্ডল সভাপতি রঞ্জন রাভা সহ মোট ৯ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করলেন অপহৃত উপপ্রধানের স্বামী বিভূতিভূষণ। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে। এখন দেখার অপহরণের অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেয় পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget